Loading live market data...
Loading active stocks...
Connecting...

রোজ খালি পেটে গ্যাসের ওষুধ খাচ্ছেন? দীর্ঘমেয়াদে বাড়তে পারে হার্ট ও কিডনির ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনেকেরই দিন শুরু হয় গ্যাস বা অম্বলের ওষুধ খেয়ে। সকালে একটি বড়ি খেলেই মনে হয় সারাদিন নিশ্চিন্তে খাওয়া-দাওয়া করা যাবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে একই ধরনের গ্যাসের ওষুধ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সাময়িক আরাম দিলেও এর অতিরিক্ত ব্যবহার শরীরে নানা সমস্যার কারণ হতে পারে।নীচে গ্যাসের ওষুধ খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হল-

গ্যাসের ওষুধ কেন ক্ষতিকর হতে পারে

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অ্যান্টাসিড জাতীয় ওষুধ বেশি খেলে হার্ট ও কিডনির উপর প্রভাব পড়তে পারে। এই ধরনের ওষুধকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর (PPI)।  দীর্ঘদিন খেলে শরীরের পুষ্টি শোষণের ক্ষমতা কমে যেতে পারে। কিডনির সমস্যা ও অপুষ্টিজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে। হাড়ের ঘনত্ব কমে গিয়ে অস্টিওপোরোসিসের মতো সমস্যাও দেখা দিতে পারে।

কোন ওষুধগুলি বেশি ব্যবহৃত হয়

অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই কিছু জনপ্রিয় PPI জাতীয় ওষুধ খেয়ে থাকেন, যেমন-

•ওমিপ্রাজোল

•প্যান্টোপ্রাজোল

•ইসোমিপ্রাজোল

এই ওষুধগুলি পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমিয়ে অম্বল সাময়িকভাবে কমায়। কিন্তু পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিড খাবার হজমে সাহায্য করার পাশাপাশি ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে। তাই দীর্ঘদিন অ্যাসিড কমে গেলে হজমের সমস্যা ও সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

গ্যাসের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম

সাধারণত আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের ক্ষেত্রে ৬-৮ সপ্তাহ PPI খাওয়ার পরামর্শ দেওয়া হয়।অনেকেই ভুল করে বছরের পর বছর এই ওষুধ খেয়ে যান, যা শরীরের জন্য ক্ষতিকর। অম্বল বেশি হলে কয়েক দিন টানা ওষুধ খেয়ে পরে বন্ধ করে দেওয়া উচিত। ধীরে ধীরে ওষুধ কমানোই সবচেয়ে নিরাপদ উপায়।

কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন

•অম্বলের সমস্যা দীর্ঘদিন থাকলে

বুক জ্বালা বা হজমের সমস্যা বারবার হলে

•অন্য কোনও দীর্ঘস্থায়ী রোগ থাকলে

বিশেষজ্ঞদের মতে, গ্যাসের ওষুধ নিয়ম মেনে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচেয়ে নিরাপদ। অভ্যাসবশত প্রতিদিন ওষুধ খাওয়ার বদলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস ঠিক রাখলে অম্বলের সমস্যাও  অনেকটাই  নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আশ্বাস পদ্ম নেতাদের

‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

রূপোলি পর্দার জগৎ থেকে প্রশাসনিক প্রধান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ বিজয়ের

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন