আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলছে রমজান মাস, গুরুত্বপূর্ণ ইফতার ও সেহরি শব্দের অর্থ জানেন….

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে রমজান। আগামী ২১ এপ্রিল পবিত্র ঈদ। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাসের গুরুত্ব অপরিসীম। গোটা রমজান মাস রোজা বা উপবাস রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। এই সময় ভোরবেলা শুকনো খাবার খেয়ে সারাদিন উপবাস করেন মুসলিমরা। রাতে ইফতারে খেতে পারেন তাঁরা। আসলে রমজান মাসে পবিত্রভাবে জীবন যাপনের নির্দেশ রয়েছে কোরানে। এই সময়ে মিথ্যে কথা বলা বা কোনও পাপ কাজ করা মুসলিমদের জন্যে একেবারে পরিত্যাজ্য।

রমজানে মাসে দুটি কথা আমরা বারবার শুনে থাকি। একটি সেহরি, অন্যটি ইফতার। ধর্মপ্রাণ মুসলিমরাও সেহরি ও ইফতার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেন। কিন্তু এই দুটি শব্দের অর্থ কী জানেন?

আরবি ভাষায় সেহরি কথাটির অর্থ ‘ঊষার পূর্বের খাবার’। অর্থাত্‍ সূর্যোদয়ের আগে খেয়ে নেওয়া। সেই মতো এই সময়ে সূর্য ওঠার আগে মুসলিমরা খাবার খেয়ে নেন। সারাদিন এর পরে আর কিছু না খেয়ে আবার সন্ধের পর খাদ্য গ্রহণ করাকে বলে ইফতার অর্থাৎ সূর্যাস্তের পরের সেই খাবারকে ইফতার বলা হয়। রমজান মাসে অনেকে একসঙ্গে বসে ইফতার গ্রহণ করেন। খেজুর খাবার মাধ্যমে ইফতার শুরু করা প্রথা। তবে অনেকে জলপান করেও ইফতার শুরু করেন। 

    

Published by:

Share Link:

More Releted News:

নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ