৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

Share:

নিজস্ব প্রতিনিধি: মানসিক ক্লান্তি একদিনে  আসে না। এটি ধীরে ধীরে শরীরে ও মনে বাসা বাঁধে। মানসিক ক্লান্তি কর্মশক্তি, মনোযোগ, মেজাজ এবং এমনকি শারীরিক স্বাস্থ্যের ওপর এমন প্রভাব ফেলতে শুরু করে, যা কেবল বিশ্রাম নিলেই ঠিক হয় না। অনেকেই বুঝতে পারেন না কখন তাঁদের এই অসুখ গ্রাস করে। শুরুতে থাকে মৃদু মানসিক চাপ। সংসারে বা অফিসে অতিরিক্ত কাজের বোঝা থাকলে পরবর্তী সময়ে তা  দীর্ঘস্থায়ী রূপ নেয়। সেই চাপ থেকেই মানুষ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় এবং কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সমস্যাটি যাতে আরও গুরুতর না হয়ে ওঠে তাই জেনে নিন প্রাথমিক লক্ষণগুলো।

অস্থিরতা 

মানসিক ও শারীরিক ক্লান্তির একটি বড় লক্ষণ হল অস্থিররা। কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা  করার সময় স্থির হয়ে বসা বা মনকে শান্ত করতে না পারা মানসিক ক্লান্তির লক্ষণ। যদি এই রকম অনুভূতি হয় তাহলে এখনই সতর্ক হন। 

নিয়মিত রাত জাগা

দীর্ঘমেয়াদি মানসিক চাপ বা অতিরিক্ত উদ্বেগের  অন্যতম হল ঘুম। কোনও জরুরি কাজ শেষ করার জন্য  রাত জেগে থাকছেন কি না, কিংবা মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর ঘুমাতে অসুবিধা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। সপ্তাহে অন্তত ৩ দিন এবং টানা ৩ মাস ধরে যদি ঘুমের ব্যাঘাত ঘটে থাকে তাহলে, ঘুমের এই সমস্যা আপনার তীব্র মানসিক অস্থিরতাকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।

খাদ্যাভ্যাসে পরিবর্তন

খাদ্যাভ্যাসের পরিবর্তনও মানসিক অবসাদের একটি লক্ষণ হতে পারে। যদি হঠাৎ করে স্বাভাবিকের চেয়ে কম খান, কোনও সময় খাওয়া বাদ দেন অথবা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে খেয়ে ফেলেন, তবে বুঝতে হবে ক্ষুধা নয় বরং মানসিক চাপের ফলেই এমনটা হচ্ছে। তাই সতর্ক হন। 

উদ্য়ম হারিয়ে ফেলা

অনিচ্ছা সত্ত্বেও নিজেকে টেনেহিঁচড়ে কর্মস্থলে নিয়ে যাওয়া কিংবা আগে যেসব কাজ উপভোগ করতেন সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা মানসিক ও শারীরিক ক্লান্তির লক্ষণ।   

নিয়মিত অসুস্থবোধ করা

সব সময়ই অসুস্থবোধ করা, সর্দি-কাশিই কিছুতেই না সারা মানসিক চাপের লক্ষণ হতে পারে। মানসিক চাপ  রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অতিরিক্ত মানসিক চাপ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে শরীরের সক্ষমতা কমিয়ে দিতে পারে।

দুর্বল অনুভব করা

অনেকসময় মনে হয় শরীরে একদমই শক্তি নেই। অতিরিক্ত মানসিক চাপের কারণে ৯ ঘণ্টা ঘুমানোর পরেও  শারীরিকভাবে ও মানসিকভাবে ক্লান্ত বোধ দেখা দিতে পারে। নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা কঠিন মনে হলে তা মানসিক ক্লান্তির লক্ষণ। 

মনোযোগ ধরে রাখতে সমস্যা  

কোনও মিটিং বা আলোচনায় মনোযোগ ধরে রাখতে না পারা, বই পড়ার সময় একই লাইন বারবার পড়া। তা ছাড়াও সাধারণ কাজগুলো সারতে আগের চেয়ে অনেক বেশি সময় লাগা মানসিক ক্লান্তির প্রাথমিক লক্ষণের মধ্যে পড়ে। 

নিজেকে গুটিয়ে নেওয়া

যদি ঘনঘন বন্ধুদের নানা পরিকল্পনা ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারটি এড়ানোর জন্য নানা অজুহাত খোঁজেন তাহলে বুঝবেন মন একেবারেই ভাল নেই। একা সময় কাটানো অনেক সময় স্বাস্থ্যকর  হলেও দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে এটি নেতিবাচক রূপ নিতে পারে। খেয়াল রাখুন যাদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন সেটা তাদের সমস্যার জন্য নাকি নিজের মানসিক চাপের কারণে।

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি