ছোট্ট তুলসী পাতারও রয়েছে অলৌকিক ক্ষমতা, একটি কাজেই বাড়বে সম্পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে দেবী লক্ষ্মী স্বয়ং এই গাছে বাস করেন। তাই যারা তুলসী গাছ ঘরে রাখেন এবং এর সেবা করেন তাঁদের উপর সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।একাদশী সহ হিন্দু ধর্মে উদযাপিত বিবিধ অনুষ্ঠানে তুলসী পুজো এবং কিছু প্রতিকার করলেও মানুষ প্রভূত উপকৃত হয়। জ্যোতিষীরা বলেন যে একটি ছোট তুলসী পাতাও অলৌকিকভাবে আর্থিক অবস্থার উন্নতি করতে পারে।

জ্যোতিষশাস্ত্র মতে, যদি আর্থিক সমস্যা আপনার পিছু না ছাড়ে তাহলে তুলসীপাতা দিয়ে আপনার এই একটি বিশেষ প্রতিকার করা উচিত। সকালে স্নানের পর তুলসী দেবীকে প্রণাম করুন প্রথমে, তারপর গাছ থেকে একটি পাতা তুলে লাল কাপড়ে রাখুন।তারপর সেই কাপড়টি দেবী লক্ষ্মীর পায়ের কাছে রাখুন এবং সম্পদ বৃদ্ধির জন্য প্রার্থনা করুন।

এর পর, একটি লাল কাপড়ে তুলসী পাতাটি বেঁধে আপনার লকার বা যেখানে টাকা রাখেন সেখানে ভক্তিসহকারে রাখুন। এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আনবে এবং দেবী লক্ষ্মীর উপস্থিতিকে নিশ্চিত করবে। ফলস্বরূপ, আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে। দারিদ্র্য কোনওদিনও গ্রাস করবে না।

রবিবার, একাদশী বা যে কোনও বিশেষ উৎসবে, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসীর ডাল বা একটি মাত্র তুলসী পাতা উৎসর্গ করুন। যদি আপনি একাদশীতে এই কাজটি করেন, তাহলে একদিন আগে গাছ থেকে পাতা ছিঁড়ে রাখুন। একাদশীতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। ভগবান বিষ্ণু তুলসী পাতা খুব ভালবাসেন। নৈবেদ্যতে তুলসী দিলে তিনি ভক্তকে কাঙ্ক্ষিত বর দেন।

ভুল করেও এই কাজগুলি করবেন না

একাদশীতে তুলসী পাতা কখনও ছেঁড়া উচিত নয়।

শুকিয়ে যাওয়া তুলসী পাতা ব্যবহার করবেন না।

ভুল করেও কালো বা সাদা কাপড়ে পাতা মুড়িয়ে রাখবেন না।

তুলসী পাতা ছেঁড়ার আগে অবশ্যই স্নান করুন। প্রণাম করে পাতা ছিঁড়ুন।

হঠাৎ করে বা নখ দিয়ে কখনওই তুলসী পাতা ছিঁড়বেন না।

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী