সামনেই দুর্গাপুজো, ত্বকের জেল্লা ফেরাতে সপ্তাহে ২ দিন ব্যবহার করুন কাঁচা দুধ

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই দুর্গাপুজো। এই সময়ে সকলেই নিজের ত্বকের চর্চা করেন। ঝকঝকে ত্বক পেতে কে না চায়। কিন্তু সারা বছর ধরে ধুলো, বালি, রোদ লেগে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু পুজোর সময় তো এইভাবে থাকা যায় না। তাই পূজোর আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া অনেকে শুরু করেন। কেউ কেউ পার্লারে যান, কেউ কেউ আবার ঘরেই ত্বকের যত্ন নেন। পার্লারে গিয়ে অতিরিক্ত টাকা না দিয়ে, ঘরে বসেই ত্বকের যত্ন নিতে পারেন।

ত্বকের জেল্লা আনতে কাঁচা দুধ মুশকিল আসান। প্রাচীন কাল থেকে এই কাঁচা দুধ দিয়ে রূপচর্চা অনেকেই করে আসছেন। কাঁচা দুধ ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে। শুষ্ক ত্বক কিংবা ব্রণের সমস্যা থাকলে কাঁচা দুধের ব্যবহার করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং হাইড্রোবিটা অ্যাসিড। এই দুটি উপাদান ত্বককে আরো জেল্লাদার করে তোলে। বলিরেখা দূর করতে কাঁচা দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিভাবে ব্যবহার করবেন এই কাঁচা দুধ? জেলা দার ত্বক পেতে চাইলে কাঁচা দুধের সঙ্গে হলুদ বেটে মিশিয়ে ১৫ মিনিট মেখে রাখুন। তারপরে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের মধ্যে একটি বাড়তি গ্লো আসবে। শুষ্ক ত্বকের জন্য কাঁচা দুধের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ত্বককে আর্দ্র রাখতে ও জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। ১৫ থেকে ২০ মিনিট এটি মেখে রেখে ধুয়ে ফেলতে হবে। বেসনের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। সেটি মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল টেনে নমনীয়তা বজায় রাখবে।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা