একাকিত্ব ঘোচানোর উপায়….

এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়। হৃদরোগের সমস্যাও বাড়ে, আবার রক্তচাপ বৃদ্ধি পায়। অনেকে অবসাদে ভুগতে শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের এই দৌড়ঝাপ ভরা জীবনে আমরা হয়ে পড়েছি বড়ই একা। এখন না আমাদের কারও কথা শোনার থাকে, না কেউ আমাদের কথা শুনতে চায়। অনেকে হয়তো একা থাকাটাই আনন্দের সঙ্গে উপভোগ করে। কিন্তু সবার ক্ষেত্রে বিষয়টা এক নয়। দীর্ঘদিন ধরে একাকিত্ব বোধ আপনার শরীর ও মনের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিনের পর দিন একাকিত্বে ভুগলে শরীরে অনেক রকম সমস্যা দানা বাঁধে, শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যায়। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়। হৃদরোগের সমস্যাও বাড়ে, আবার রক্তচাপ বৃদ্ধি পায়। অনেকে অবসাদে ভুগতে শুরু করেন। ফলে যেমন মনের উপর চাপ পড়ে, তেমনই ধীরে ধীরে মৃত্যুর দিকেও ঠেলে দেয় এই বোধ।

এই একাকিত্বের সমস্যা কাটানো অতি সহজ না হলেও কিছু কাজ করলে আপনি স্বস্তি পেতে পারেন, তাহলে জেনে নিন কাটাতে একাকিত্ব কাটাতে কী কী করবেন?

১। একাকিত্ব কাটাতে অনুভূতি শেয়ার করা ভীষণ জরুরি। যদি আপনি আপনার মনের কথা কাও কে না বলতে পারেন তাহলে অতি সত্তর বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। এতে হালকা হওয়া যায়।

২। একাকিত্ব কাটাতে গেলে সবার প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। নিজের প্রতি যত্নশীল হতে হবে। নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্য স্বাস্থ্যের জন্যও জরুরি। এতে আপনার ফলে মন ভাল থাকবে।

৩। ব্রেনকে কখনো ফাঁকা রাখা যাবে না, এক্সারসাইজ ভীষণ জরুরি। যেকোনও কাজের সঙ্গে যুক্ত হয়ে যান, কথা বলুন , ব্রেন এক্সারসাইজ হবে। এর ফলে আপনার আর একা বোধ হবে না, একাকিত্ব বোধ দূর হবে।

৪। সমাজসেবামূলক কাজে যোগদান করুণ। এতে আপনার সময়ও কাটবে লোকজন এর সাথে যোগাযোগও বাড়বে এতে খানিকটা মনও ভাল থাকে।

৫। এখন কার যুগে আমরা সবাই দীর্ঘক্ষণ সময় সামাজিক মাধ্যমে কাটাই। ভার্চুয়াল মাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর বদলে যদি বন্ধুদের সঙ্গে কথা বলা যায়, ঘুরতে যাওয়া যায় তাহলে কিছুটা সময় কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো যায় তাহলে কথা বললে একাকিত্ব বোধ কাটবে আপনার।

৬. ছোটো থেকে আমরা নাচ, গান, আঁকা, ছবি তোলা, লেখালেখি অল্পও বিস্তর করেই থাকি, এই ধরনের শিল্পের সঙ্গে যুক্ত হয়ে একাকিত্ব কাটাতে পারেন।

৭. দীর্ঘদিনের একাকিত্ব আপনার অবসাদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তেমন অনুভব করলে তাড়াতাড়ি থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন।

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের