আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কী কারণে ভ্রু পাতলা হয়ে যায়….

নিজস্ব প্রতিনিধি: খুশকির কারণে অনেকেরই অল্প বয়সে চুল পড়ে যায়। কারও কারও আবার ভ্রুর লোমও ঝরে পড়ে যায়। পুষ্টিবিদদের মতে, মাথায় খুশকি না হলেও শরীরের কিছু আভ্যন্তরীণ সমস্যার জন্যও চুল পড়ে যায়। ভ্রু উঠে যায়। কি সেই কারন-

বয়সজনিত সমস্যা: বয়সের তারতম্যে অনেকেরই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে বয়স ৪৫ থেকে ৫০-এর পর এই ধরনের সমস্যা শুরু হয়। কারণ, ঋতুবন্ধের পর শরীরে নানা রকম হরমোনের ঘাটতি হতে থাকে। তাই ভ্রুও ঝরে যায়।

থাইরয়েডের সমস্যা : শারীরিক কিছু সমস্যার কারণেও ভ্রু ঝরে পাতলা হয়ে যায়। বিশেষ করে থাইরয়েড হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে ভ্রু পাতলা হয়ে যায়।

ঘন ঘন ভুরু তোলা: অনেকেই সুন্দর দেখানোর জন্য ঘন ঘন ভ্রু তোলেন। নির্দিষ্ট সময় না মেনে ঘন ঘন ভ্রু তুললে পাতলা হয়ে যেতে পারে।

অ্যালোপেশিয়া: অ্যালোপেশিয়া হলে মাথার কিছু কিছু জায়গায় টাক পড়ে যায়, ভ্রুও ঝরে যায়।

অপুষ্টিজনিত সমস্যা: শরীরে জ়িঙ্ক, আয়রন, ভিটামিন ডি এবং বি-এর ঘাটতি হলে চুলের মতো ভ্রু-ও ঝরে পড়ে যায়।

Published by:

Share Link:

More Releted News:

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ