স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে ‘ককরোচ জনতা পার্টি’। মিম বানিয়েও চলছে বিভিন্ন প্রচার। ককরোচ অর্থাৎ আরশোলা এমন একটি প্রাণী যা সকল পরিস্থিতিতেই টিকে থাকে। এই নিয়েও চর্চা কম হয়নি। এই পরিস্থিতিতে জেনে নিন জ্যোতিষশাস্ত্র আরশোলা নিয়ে কী বলছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে, স্বপ্নে আরশোলা দেখার বিভিন্ন কারণ রয়েছে। এটা একদিকে শুভ, আবার অশুভ হতে পারে। আরশোলার স্বপ্ন দেখার মধ্যে দিয়ে জীবনীশক্তির পাশাপাশি গোপন শত্রু ও রোগের আভাস মেলে। মনোবিজ্ঞান অনুযায়ী, অবচেতনে মানুষ যা ভাবে সেটাই স্বপ্ন আকারে দেখতে পায়। তবে প্রতি স্বপ্নেরও কিছু অর্থ থাকে।

জ্যোতিষীরা বলে থাকেন, স্বপ্ন ভবিষ্যৎ সম্পর্কে শুভ বা অশুভ ইঙ্গিত দিতে পারে। কেউ যদি স্বপ্নে আরশোলা দেখেন তবে তার অর্থ কী? স্বপ্নে আরশোলা দেখা কি শুভ নাকি অশুভ? বলা হয়ে থাকে, স্বপ্নে যদি কেউ অনেক আরশোলা দেখেন, তাহলে বুঝতে হবে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গোপন শত্রুরা ক্ষতি করতে পারে। স্বপ্নে আরশোলা দেখার অর্থ মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কেউ। মানুষ অনেক ছোট ছোট বিষয় উপেক্ষা করেন, সেগুলো সমস্যা হিসেবে দেখা দেয়। উড়ন্ত আরশোলার স্বপ্ন দেখার অর্থ সামনে বিপদ আসতে চলেছে। আগে থেকে মানসিক প্রস্তুতি নিতে হবে।

কেউ বিছানাতে আরশোলা দেখার অর্থ বিবাহিত জীবন ও প্রেমে সমস্যা আসতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আরশোলা দেখার অর্থ শুধু অশুভ নয়। ইতিবাচক দিকও রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে তারা টিকে থাকতে পারে। স্বপ্নে আরশোলা দেখার অর্থ যেকোনও প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারা সম্ভব। আরশোলা তাড়িয়ে দেওয়ার ঘটনা স্বপ্নে দেখার অর্থ শত্রুর ওপরে বিজয় লাভ।

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার