স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেলে কী কী সমস্যা হতে পারে?

অন্তঃসত্ত্বা প্রত্যেক মায়ের রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে। অন্তঃসত্ত্বা মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে অবশ্যই স্বামীর রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আগে পাত্রপক্ষের যাবতীয় খোঁজখবর নেন সবাই, কিন্তু ভুলে যান পাত্রের রক্তের গ্রুপ জানতে। স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয়? বেশির ভাগ দম্পতিই জানতে চান রক্তের গ্রুপ এক হলে সন্তানের জন্মগত কোনো সমস্যা হয় কি না। আমাদের শরীরে চারটি রক্তের গ্রুপ আছে, এ, বি, এবি এবং ও। এই রক্তের গ্রুপগুলির কোনটাই সাধারণত গর্ভস্থ শিশুর ওপর বিরূপ প্রভাব ফেলে না। তবে এবিও গ্রুপের অসামঞ্জস্যতার জন্য শিশুর জন্ডিস হতে পারে। আর যা ঘটতে পারে—

১. স্বামী-স্ত্রী দুজনের রক্তের গ্রুপ পজিটিভ হলে গর্ভস্থ সন্তানের রক্তের গ্রুপও পজিটিভ হবে। এরফলে মায়ের সঙ্গে সন্তান দুইজনই নিরাপদ থাকে।

২. স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ ও স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ হলে গর্ভস্থ সন্তানের রক্তের গ্রুপও পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এক্ষেত্রেও কারুরই ক্ষতির শঙ্কা নেই।

৩. স্বামী-স্ত্রী দুইজনেরই রক্তের গ্রুপ নেগেটিভ থাকলে সন্তানেরও রক্তের গ্রুপ নেগেটিভ হয়। এরফলে কোনো সমস্যা হয় না।

৪. স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ কিন্তু স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে সন্তানেরও রক্তের গ্রুপ পজিটিভ অথবা নেগেটিভও হতে পারে। যদি পজিটিভ হয়, সে ক্ষেত্রে সন্তানের শরীর থেকে কিছু পজিটিভ লোহিত রক্তকণিকা মায়ের শরীরে চলে আসে, কিন্তু এতে সন্তানের কোনো সমস্যা হয় না।

রক্তের গ্রুপ এক হলে প্রতিরোধের চিকিৎসা কী

অন্তঃসত্ত্বা প্রত্যেক মায়ের রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে। অন্তঃসত্ত্বা মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে অবশ্যই স্বামীর রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে। স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হলে মায়ের রক্তে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা দেখতে হবে। যদি মায়ের শরীরে আগে থেকেই অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে ওই মাকে অবশ্যই উচ্চ ঝুঁকিপূর্ণ অন্তঃসত্ত্বা হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে।

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র