অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মমতে অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ দিন বলে বিবেচিত হয় এদিন। এদিন শুধু দান বা পুজো করা নয়। অক্ষয় তৃতীয়ায় জন্ম নেওয়া শিশুদের অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা হয়। ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনটিকে এতটাই প্রভাবশালী বলে মনে করা হয় যে এই দিনে জন্মগ্রহণকারী শিশুরা সমৃদ্ধি, সাফল্য এবং সুখের আশীর্বাদ পেয়ে থাকে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই দিনে জন্মগ্রহণকারী শিশুরা দীর্ঘায়ু, সমৃদ্ধি এবং সাফল্যের বিশেষ আশীর্বাদ লাভ করে।

এদিন যদি কোনও কন্যাসন্তান জন্ম নেয়, তাঁকে দেবী লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, ঘরে তাদের আগমন পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটায়। দারিদ্র্য দূর করে। এই ধরনের কন্যাশিশুরা কেবল তাদের মা-বাবার জন্যই নয়, বিয়ের পর শ্বশুরবাড়ির জন্যও লক্ষ্মীর মতোই সৌভাগ্য বয়ে আনে। এই তিথিতে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে এই দিন যাঁরা জন্মগ্রহণ করেন, তাঁদের সাহস, বীরত্ব থাকে নজরকাড়া। এই শিশুরা মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হয় এবং সমাজে একটি নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করে।

গ্রহের অবস্থানের দিক থেকে অক্ষয় তৃতীয়া একটি বিশেষ দিন। এই দিনে সূর্য ও চন্দ্র নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করে। এইসময় নবজাতক শিশু স্থিতিশীলতা, ইতিবাচক শক্তি এবং মানসিক শান্তি লাভ করে। এই ধরনের শিশুদের মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলী দেখতে পাওয়া যায়। এদিন দেবী লক্ষ্মী ও কুবেরের জন্য উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয়, এদিন জন্মগ্রহণ করা শিশুরা ধন-সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করেন। 

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান