কবে ‘যোগিনী’ একাদশী, জানুন উপবাস পালনের নিয়ম-কানুন, পুজোর শুভ সময়…

আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী 'যোগিনী' নামে পরিচিত। সনাতন ধর্মে এই একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ‘যোগিনী’ নামে পরিচিত। সনাতন ধর্মে এই একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আগামী ১০ জুলাই, শুক্রবার যোগিনী একাদশীর ব্রত পালিত হবে। তার আগে একাদশীর ব্রতের শুভ সময়, তাৎপর্য এবং পূজার সঠিক পদ্ধতি জেনে নিন…

সময়: ১০ জুলাই সকাল ০৮:১৬ মিনিটে শুরু হচ্ছে এই একাদশীর ব্রত পালনের শুভ সময়। একাদশী তিথির সমাপ্তি ১১ জুলাই ভোর ০৫:২২ মিনিটে। পারনের শুভ সময় ১১ জুলাই দুপুর ১:৫০ মিনিট থেকে বিকেল ৪:৫৬ মিনিট পর্যন্ত। সূর্যোদয়ের ঠিক পরেই তিথি শেষ হয়ে যাবে। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ১১ জুলাই উপবাস পালন করতে পারবেন।

যোগিনী একাদশীর তাৎপর্য: কথিত আছে, যোগিনী একাদশী ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে খাওয়ানোর সম পুণ্য অর্জন করা যায়। এই ব্রত পালন করলে পাপ ধুয়ে যায়। পৌরাণিক কাহিনী অনুসারে, কুবেরের সেবক হেম্মালি ভগবান শিবের অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর ঋষি মার্কণ্ডেয়র নির্দেশে তিনি যোগিনী একাদশী ব্রত পালন করেছিলেন, যার ফলে তিনি রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পান। অতএব, শারীরিক কষ্ট ও অসুস্থতা থেকে মুক্তির জন্য এই ব্রত পালনের ভূমিকা অসামান্য।

পুজোর পদ্ধতি: যোগিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে একইসঙ্গে পুজো করুন। ১০ জুলাই সকালে, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে হলুদ রঙের পোশাক পরুন। এরপর, হাতে জল নিয়ে উপবাসের ব্রত গ্রহণ করুন। আপনার বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির থাকলে তার সামনে একটি প্রদীপ জ্বালান। তাঁকে হলুদ ফুল, ফল, অক্ষত (আস্ত চাল), চন্দন এবং ভোগ নিবেদন করুন। নৈবেদ্যে অবশ্যই তুলসী পাতা রাখবেন, পুজোর সময় “ওম নমো ভগবতে বাসুদেবায়” মন্ত্রটি জপ করতে করতে ভগবান বিষ্ণুর আরতি করুন।

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

তাঁর জন্যই চালু হয়েছিল লাল-হলুদ কার্ড, বিশ্বকাপের মাঝেই চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

১৯ জুলাই বৃহস্পতির গোচর, সুবর্ণ সময় ৪ রাশির জাতকদের..

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

বেলিংহামের জোড়া গোলে নরওয়ের স্বপ্ন গুঁড়িয়ে শেষ চারে ইংল্যান্ড

আজকের রাশিফল: অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হবে, আইনি ঝামেলা মিটে যাবে…

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?