বাঁদরামো কাকে বলে! আমেরিকার গবেষণাগার থেকে পালিয়ে গেল ৪৩ বাঁদর

Share:

নিজস্ব প্রতিনিধি : গবেষণা কেন্দ্র থেকে সুযোগ পেয়ে ৪০ টিরও বেশি বাঁদর দে ছুট..। বাঁদর ধরতে এবার আটঘাঁট বেঁধে ময়দানে নামল পুলিশ। ঘটনাটি ঘটেছে আমেরিকার সাউথ ক্যারোলাইনার একটি গবেষণা কেন্দ্রে। এক রক্ষণাবেক্ষণকারী খাঁচার দরজা খোলা রেখে দিলে এই সুযোগে বানরগুলো পালিয়ে যায়। সেখান থেকে ৪০টিরও বেশি বানর পালিয়ে গেছে। এই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করার জন্য সতর্ক করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার(৭ নভেম্বর)সামাজিক মাধ্যমে পুলিশ জানিয়েছে, পলাতক বাঁদরদের বয়স খুব কম। তাই এখনও গবেষণার কাজে জন্য এঁদের ব্যবহার করা হয়নি। ইয়েমাসি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বিউফোর্ট কাউন্টির আলফা জেনেসিস ফ্যাসিলিটি থেকে বাঁদরগুলো পালিয়ে গিয়েছে।বানরদের ধরতে তাই ফাঁদের পেতে দেওয়া হয়েছে।পলাতক বাঁদরদের খুঁজে পেতে থার্মাল ইমেজিং ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

বাসিন্দাদের সতর্ক করে পুলিশ জানিয়েছে, ‘দয়া করে কোন পরিস্থিতিতেই এই প্রাণীদের কাছে যাওয়ার চেষ্টা করবেন না।’ শুধু তাই নয় বাসিন্দাদের তাদের দরজা ও জানালা ভাল করে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। যাতে বাসিন্দারা নিরাপদে থাকে তার জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে। কোন কিছু বিপদের আভাস পেলেই এই নম্বরে ডায়াল করে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।

এই নিয়ে আলফা জেনেসিসের সিইও গ্রেগ ওয়েস্টারগার্ড জানিয়েছেন, বাঁদরগুলো যেখানে ছিল সেখানে নিরাপত্তার ঘেরাটোপের অভাব ছিল। এইজন্যই বাঁদরগুলো পালানোর সুযোগ পেয়ে যায়।

আরও পড়ুন : ভাবা যায়, প্রতিযোগিতায় জিতল ১ হাজার ১২১ কেজির দৈত্যাকার এক কুমড়ো

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ