মৃত ছেলের বিয়ে যেন উৎসব! ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বহু মানুষের সমাবেশ হয় এখানে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে কাছে না পেয়ে অভিমানে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল রাম কোটি। বেছে নিয়েছিল আত্মহত্যার পথ। ২৩ বছর আগে সন্তানকে হারিয়েছিলেন তেলঙ্গানার কোটি দম্পতি। ছেলের স্মৃতি আঁকড়েই বেঁচে রয়েছেন দুজনে। শুধু তাই নয়, এক মন্দিরও গড়েছেন। যেখানে মূর্তি গড়া হয়েছে ছেলে এবং তাঁর ভালবাসার মেয়েটির। প্রত্যেক বছর রামনবমীতে সেই মন্দিরে ছেলের বিয়ের অনুষ্ঠানও আয়োজন করে চলেছেন সন্তানহারা দম্পতি। আর ওই অনুষ্ঠানে আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া-পড়শিরাও সামিল হয়ে আসছেন। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী তেলঙ্গানার মাহবুবাবাদ জেলার একটি গ্রাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই বাসিন্দা লালু এবং সুক্কাম্মার ছেলে রাম কোটির সঙ্গে এক তরুণীর ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। তবে মেয়ের পরিবার সেই বিয়েতে আপত্তি জানায়। সেই কারণেই ২০০৩ সালে রাম কোটি আত্মহত্যা করেন। শুধু তাই নয়। সেই ঘটনার বেশ কয়েকদিন পরই ওই তরুণীও আত্মহত্যা করেন। পরপর আত্মহত্যার ঘটনাতে সেসময় দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে। সন্তানহারা সুক্কাম্মা জানিয়েছেন, ‘তাঁর ছেলে (রাম কোটি) একবার এক স্বপ্নে এসে একটি মন্দির নির্মাণের কথা বলেছিলেন। শুধু তাই নয়। ওই মন্দিরে যেন তাঁর বিয়েও দেওয়া হয়, তাও জানিয়েছিলেন।’

সেসময় লালু এবং সুক্কাম্মা ঠিক করেন তাঁদের ছেলের স্মৃতি যাতে হারিয়ে না যায়, তাই বাড়িতেই একটি মন্দির তৈরি করবেন। মন্দিরে তাঁদের ছেলে এবং তাঁর ভালবাসার মেয়েটির মূর্তি স্থাপন করে প্রত্যেক বছর বিবাহের আয়োজন করা হয়। সব ধরণের সামাজিক রীতি মেনে আসল বিবাহের মত করেই সম্পন্ন হয়। রামনবমীতে এই বিবাহ অনুষ্ঠান দেখতে দূর দূরান্তের মানুয়ষ ছুটে যায় তেলেঙ্গানার ওই গ্রামে। যা বছরের পর বছর একটি ঐতিহ্যবাহী প্রথা হিসেবে চলে আসছে।

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তুদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ