২০ বছরের ছাত্রীর সঙ্গে সাতপাঁকে বাধা পড়লেন ৫২ বছরের শিক্ষক

পরিবারের অমতেই বিয়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথাতেই আছে, প্রেমে পড়ার কোনও বয়স নেই। প্রেমের কাছে কোনওকিছুই বাধা হয়ে উঠতে পারে না। আমাদের ঘরের মানুষ, কাছের মানুষ রবীন্দ্রনাথ তো তাসের ঘর নৃত্যনাট্যে লিখেই গিয়েছেন –

প্রেমেরও জোয়ারে

ভাসাবে দোঁহারে

বাঁধন খুলে দাও

ভুলিব ভাব না,

পিছনে চাব না

পাল তুলে দাও

তবে এই কাহিনিতে সামান্য হলেও পিছনে তাকানো রয়েছে।

২০ বছরের ছাত্রী প্রেমের প্রস্তাব দিলেও শিক্ষকমশাই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে মত বদল করে। পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক এই দুইয়ের সঙ্গে।

২০ বছরের ছাত্রীর নাম জোয়া নূর। তাকে বিয়ে করেছেন ৫২ বছরের অধ্যাপক সাজিদ আলি। জোয়া নূর বি.কম পড়ছেন। কলেজে পড়তে পড়তে অধ্যাপক সাজিদ আলিকে তাঁর ভালোলাগে। প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অধ্যাপক সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে অবশ্য মত বদল করে ছাত্রীকেই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন।

দুই পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদের বিয়েতে তাদের আপত্তি ছিল। কিন্তু তারা সেই আপত্তি অগ্রাহ্য করে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সংবাদমাধ্যমকে জোয়া জানিয়েছেন, কলেজে পড়ার প্রথম দিন থেকে অধ্যাপকে তাঁর ভালো লেগে যায়। অন্যান্য অধ্যাপকের ক্লাস বাঙ্ক করলেও অধ্যাপক সাজিদ আলির ক্লাস বাঙ্ক করার কথা ভাবতেই পারতেন না। একদিন ক্লাস শেষের পর তিনি সাজিদকে প্রেমের প্রস্তাব দেন। অধ্যাপক সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া মন খুব ক্ষারাপ হয়ে গিয়েছিল। পরে অধ্যাপক নিজেই এসে জানালে মন ভরে ওঠে নূরের।

আরও পড়ুন সাতমাস অচৈতন্য, সুস্থ সন্তানের জন্ম দিলেন মহিলা

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা