‘Miracle’ Baby: গর্ভবতী আক্রান্ত ক্যান্সারে, জন্ম দিলেন সুস্থ সন্তানের

বেথানি ভর্তি হয়েছিলেন ওরসেসটারশায়ার অ্যাকাউট হসপিটালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্বামী-স্ত্রী দুইজনেই ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী আবার অন্তঃসত্ত্বা। গর্ভাবস্থাতেই চলছিল কেমো। গর্ভাবস্থার ২১ সপ্তাহের মাথায় ধরা পড়ে, দুইজনেই কর্কট রোগের শিকার। ক্যান্সার ধরা পড়ে গত ডিসেম্বরে। প্রথমে আক্রান্ত হন স্বামী।

স্ত্রী-র ক্যান্সার ধরা পড়ে অন্য উপায়ে। গর্ভাবস্থায় তিনি গিয়েছিলেন চিকিৎসকের কাছে রুটিন চেকআপে। সেই চেকআপ করতে গিয়ে জানতে পারেন রোগের কথা। ফলে, গর্ভস্থ সন্তান কেমন থাকবে, তা নিয়ে এই দম্পতি রীতিমতো আতঙ্কিত ছিলেন। যদিও সুস্থ সন্তানের তিনি জন্ম দিয়েছেন। চিকিৎসকেরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

ফেসবুকে দম্পতি সুস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছে। ফেসবুক পোস্ট অনুযায়ী, জেমস জেফারসন এবং তাঁর স্ত্রী বেথানি – দুইজনেই ক্যানসারে আক্রান্ত। কেমোথেরাপি শুরুর আগে স্বামী এবং স্ত্রী চেয়ছিলেন একটি সন্তানের। তাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে। বেথানি ভর্তি হয়েছিলেন ওরসেসটারশায়ার অ্যাকাউট হসপিটালে।

বেথানি জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। সদ্য সদ্য বিয়ে হয়েছে। আর পাঁচজন মহিলার মতো, আমিও মা হতে চেয়েছিলাম। চিন্তা ছিল কেমন সন্তানের জন্ম দেব। অত্যন্ত ঝুঁকি নিয়েই গর্ভধারণ করি। ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম।

হাসপাতালের চিকিৎসক শাফিক জানিয়েছেন, কেমো থেরাপি একটু দেরি করে শুরু করার সিদ্ধান্ত নিই। মহিলা তাঁর ইচ্ছের কথা খোলাখুলি জানিয়েছিলেন। বেথানি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান সুস্থ ও স্বাভাবিক।  খুশি স্বামী-স্ত্রী। আর কয়েকদিন বাদেই ভদ্রমহিলার কেমোথেরাপি শুরু হবে। 

আরও পড়ুন চার পা নিয়ে ভূমিষ্ঠ সন্তান

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা