কী কাণ্ড! স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়ে দুধ স্নান করলেন স্বামী

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি পঞ্চায়েতের চরচড়া বাড়ি সংলগ্ন এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কি কাণ্ড! স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে দুধ স্নান করলেন স্বামী। হ্যাঁ, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি পঞ্চায়েতের চরচড়া বাড়ি সংলগ্ন এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছে। যেখানে এক গৃহবধূর বিরুদ্ধে এলাকার যুবকের সঙ্গে পরকীয়ার অভিযোগ এনেছেন তাঁর স্বামী। প্রায় ১০ বছরের বিবাহিত সম্পর্ক তাঁদের। দুই পুত্রসন্তানও রয়েছে, একজনের ১০ বছর বয়স ও অন্যজনের ৪ বছর বয়স। পূর্ণ সংসার থাকতেও এলাকার এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন ওই মহিলা। এর আগেও এই নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে তাদের। ওই যুবকের সঙ্গে একাধিকবার পালিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আবারও ফিরে আসেন।

গতকাল রবিবার রাতে এই নিয়ে গ্রামের মানুষের উপস্থিতিতে একটি সালিশী সভা বসায় মহিলা ও তাঁর প্রেমিকের পরিবার। সেখানেই স্ত্রী জানিয়ে দেন, তিনি আর স্বামীর ঘর করবেন না। স্বামীর সঙ্গে ফিরতে নারাজ ছিলেন তিনি। প্রেমিকের সঙ্গেই থাকতে চান। এরপরেই তাঁর স্বামী স্বেচ্ছায় স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। সঙ্গে দুই শিশুকে আগলে নিয়ে দুধস্নান করে স্ত্রীর মায়া ত্যাগ করেন। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রজত চন্দ্র রায় জানিয়েছেন, এলাকার এক বধূর পরকীয়া সম্পর্ক নিয়ে ঝামেলা বাঁধার কারণে একটি সালিশি সভা বসেছিল গ্রামে। সেখানে ওই বধূ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি স্বামীর সঙ্গে ঘর করবেন না। প্রেমিকের সঙ্গে থাকবেন। আর মহিলার প্রেমিকও ওই মহিলাকে নিয়ে থাকতে চান।

তখনই তাঁর স্বামী আর কী বলবেন ভেবে না পেয়ে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। এবং দুধস্নান করে স্ত্রীর মায়া ত্যাগ করেন। তবে এমন ঘটনা প্রথম নয়, এর আগেও বহুবার হয়েছে। কখনও স্ত্রীকে তালাক দিয়ে দুধস্নান করেছেন স্বামী আবার কখনও স্ত্রীর মৃত্যুর পর তাঁকে কবর দিয়ে দুধস্নান করেছেন স্বামী। এমন উদাহরন এর আগে অনেক পাওয়া গিয়েছে। আগে বাংলাদেশী আলোচিত সমালোচিত ইউটিউবার হিরো আলমও তাঁর তৃতীয় স্ত্রী রিয়ামণিকে ডিভোর্স দেওয়ার পর জনসমক্ষে দুধস্নান করেছিলেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২