তুরস্কের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার বেড়াল পেল নতুন আস্তানা

উদ্ধার করে আলি ক্যাকাস, অতিথির নাম রেখেছ এনক্যাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলছিল ধ্বংসস্তুপের নীচ থেকে মানুষ উদ্ধারের কাজ। খুঁজতে-খুঁজতে এক উদ্ধারকারী দলের এক সদস্যের কানে যায় বেঁড়ালের আওয়াজ। সেই আওয়াজ শুনে সে উদ্ধারকাজের গতি বাড়ায়। অবশেষে তাঁকে উদ্ধার করে সে নিয়ে গিয়েছে বাড়ি। সোশ্যাল মিডিয়ায় সে ওই বেড়ালের একটি ছবিও পোস্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিও এবং ছবি অনুসারে, জীবীত অবস্থায় বেড়ালটিকে উদ্ধার করে তুরস্কের বিপর্যয় মোকাবিলা দলের সদস্য আলি ক্যাকাস। আর পোস্ট করা ছবির সঙ্গে সে একটি ছোট ক্যাপশানও জুড়ে দিয়েছে – রাবেল দ্য ক্যাট। জীবীত উদ্ধার ওই বেড়ালটিকে সে নিজের বাড়িতে নিয়ে যায়। বেডা়লটির সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়েছে। তার একটি নামও রেখেছে আলি ক্যাকাস। সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়া ওই ছবি অনুসারে, আলি ক্যাকাস তাঁর বাড়ির অতিথির নাম রেখেছ এনক্যাজ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবি রিটুইট করেছেন উইক্রেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দফতরে প্রাক্তন মন্ত্রী অ্যান্টন গেরাশেঙ্কো। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সদস্য ধ্বংসস্তপের নীচ থেকে জীবীত অবস্থায় একটি বেড়ালকে উদ্ধার করেছে। বেড়ালটিকে সে নিয়ে গিয়েছে তাঁর বাড়িতে। নাম রেখেছে এনক্যাজ। চারিদিকে যখন মৃত্যুমিছিল, সেই সময় একটি বেড়াল জীবীত অবস্থায় উদ্ধারের খবর নিঃসন্দেহে প্রাপ্তি।

এদিকে, তুরস্কে ভূমিকম্পে কম্পনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪৪ হাজার। ধ্বংসস্তুপের নীচে আর কারও জীবীত থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তবে উদ্ধারকাজ বন্ধের খবর সরকারিভাবে দেওয়া হয়নি।

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল