ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ২২ বছর আগে চুকিয়ে দিয়েছিলেন পড়াশোনার পাঠ। বিয়ে করে সংসার পেতেছিলেন। দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছেলের জেদাজেদিতেই ফের হাতে তুলে নিয়েছিলেন বই-খাতা। নিজের অধ্যবসয়ের জোরে দশম শ্রেণির পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছেন কাশ্মীরী পণ্ডিত পরিবারের বধূ রেণু হংস। যিনি না পারেন বলতে। না পারেন কানে শুনতে। এক মূক-বধির মায়ের এমন অবিশ্বাস্য সাফল্যের গল্প এখন অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

ভিটে ছাড়া হয়ে কাশ্মীরের এক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন ৪৫ বছরের গৃহবধূ রেণু হংস। স্বামী বাবলু কৌলও মূক ও বধির। দর্জির কাজ করেই কোনও মতে সংসার চালান। লোকের কাপড় সেলাই করে পাওয়া টাকা আর সরকারি ত্রাণ ছিল বেঁচে থাকার বড় অবলম্বন। তবুও সংসারের হাল ছিল ‘নুন আনতে পান্তা ফুরানোর’ মতো। ছেলে নমন কৌল দ্বাদশ শ্রেণির। ২২ বছর আগে পড়াশোনার পাঠ চুকিয়ে দেওয়া মূক-বধির মাকে নতুন করে ফের লেখাপড়া শেখার জন্য উ‍ৎসাহ জুগিয়েছিল। পড়াশোনা করে কোনও সরকারি চাকরি পেয়ে যাতে গর্ভধারিণী স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টা ছিল নমনের। ছেলের জেদের কাছে হার মেনে নতুন করে ফের পড়াশোনা শুরু করলেন বছর পঁয়তাল্লিশের রেণুদেবী। মূক-বধির মাকে পড়াশোনা শেখানোর গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ছেলে। মাকে কম্পিউটার শেখানোর পাশাপাশি কেতাবি বইয়ের পাঠও দিয়েছিলেন।

ছেলের আগ্রহে জম্মু-কাশ্মীর মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন রেণু দেবী। তার পরে দশম শ্রেণির পরীক্ষায় বসে সবাইকে চমকে দিয়েছেন। ৫০০ নম্বরের পরীক্ষায় ৪০৬ নম্বর পেয়েছেন, অর্থা‍ৎ শতাংশের হিসেবে ৮২ শতাংশ। রিবাড়ির শরণার্থী শিবিরের বাকি বাসিন্দাদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন রেণু দেবী। মানুষের অদম্য জেদ আর ইচ্ছাশক্তির কাছে যে কোনও কিছু অধরা নয়, ফের একবার বুঝিয়ে দিয়েছেন তিনি।

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের ৭ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা