নারী শক্তির জয়, আগামী বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুধুই প্রমীলা বাহিনী

ইতিমধ্যেই সেনার তিন বাহিনীকে সিদান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর লোকসভা ভোটে মহিলাদের ভোট নিশ্চিত করতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে (পূর্বতন রাজপথ) প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ প্রদর্শনীতে শুধু অংশ নেবেন প্রমীলারাই। ইতিমধ্যেই কুচকাওয়াজের দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সেনার তিন বাহিনীকেই ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কুচকাওয়াজে অংশ নেওয়া বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারের ট্যাবলোতেও যাতে নারী ক্ষমতায়নকে তুলে ধরা হয় এবং ট্যাবলোতে শুধু প্রমীলা বাহিনীকে রাখা হয় সেই নির্দেশও পাঠানো হচ্ছে।

রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘আগামী বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশে নারী শক্তির ক্ষমতায়নকে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিশ্বের কাছে ভারতের মহিলারা কতটা স্বয়ংসম্পূর্ণ তা তুলে ধরতেই পুরুষ বর্জিত কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংস্কৃতি মন্ত্রকের কাছেও এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। কীভাবে ওই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে সে সংক্রান্ত পরিকল্পনা বিস্তারিত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

গত কয়েক বছর ধরে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেনার তিন বাহিনীর মহিলা সদস্যদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। কিন্তু কুচকাওয়াজে পুরুষদের আধিপত্যই ছিল। সেই আধিপত্যকে অন্তত এক বছরের জন্য ভাঙার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। সূত্রের খবর, আগামী বছর লোকসভা ভোটে যাতে মহিলাদের সিংহভাগ ভোট নিশ্চিত করা যায় সেই লক্ষ্য নিয়েই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত পরিকল্পনা পুরোপুরি বাস্বায়িত হলে, আগামী বছর প্রজাতন্ত্র দিবসের কুচাকাওয়াজ হবে পুরুষ বর্জিত।

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার