শপথ নিয়েই রাজ্যে মাইক নিষিদ্ধ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বুধবার দুপুরেই শপথ নিয়েছিলেন বিজেপি নেতা মোহন যাদব। আর শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গোটা রাজ্যে লাউডস্পিকার বাজানোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন  তিনি। এখন থেকে কোনও ধর্মীয়স্থানে এবং প্রকাশ্যস্থানে লাউডস্পিকার বাজানো যাবে না বলে আদেশ দিয়েছেন। আর মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রীর ওই আদেশ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মূলত আজান বাজানো বন্ধ করতেই ওই নির্দেশ দিয়েছেন কট্টর হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে দেশের হৃদয় হিসাবে পরিচিত মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে ১৬৩ আসনে জিতে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। ১৮ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা শিবরাজ সিং চৌহানকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয়েছে কট্টর হিন্দুত্ববাদী তথা উজ্জয়িনী দক্ষিণের বিধায়ক মোহন যাদবকে। শিবরাজ সিং চৌহানের সরকারে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি।

এদিন শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রীর কার্যালয়ে পৌঁছন মোহন যাদব। কার্যালয়কে শুদ্ধ করতে বিশেষ পুজোরও বন্দোবস্থ করেছিলেন। ওই পুজো শেষেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পাওয়ার পরেই তিনি কতটা সক্রিয় তা বোঝাতে গোটা রাজ্যেই লাউডস্পিকার বাজানো নিষিদ্ধ করার নির্দেশ দেন। নয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়। ওই বিজ্ঞপ্তিতে লাউডস্পিকার বাজানো নিষিদ্ধের পিছনে যুক্তি হিসাবে সুপ্রিম কোর্ট এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশের কথাও উল্লেখ করা হয়। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন