দেশের কেক রাজধানীর তকমা পেল এই শহর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভ্যালেন্টাইনস ডে হোক বা যে কোনও উৎসবে প্রত্যেকের পাতেই বেশ জায়গা করে নিচ্ছে কেক।  বর্তমানে  উৎসব-পার্বণ তো বটেই তাছাড়া জন্মদিন, ভালবাসার দিন, এমনকী ফাদার্স ডে-মাদার্স ডে রীতিমতো কেকময়। একথায় সেলিব্রেশন মানেই কেক।বর্তমানে  অনলাইনে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের প্রথমে যে সংস্থার কথা উঠে আসে তা হল সুইগি।

“হাউ ইন্ডিয়া সুইগি ইন ২০২৩” শিরোনামে সুইগি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একটি তথ্য। তাতে দেখা গেছে, এক বছরে শুধু বেঙ্গালুরু থেকেই ৮৫ লাখ কেকের অর্ডার গেছে সুইগিতে। ভ্যালেন্টাইনস ডে-র দিনে মিনিটে ২৭১টি করে কেকের অর্ডার হয়েছে সুইগিতে। তাও এখনও ক্রিসমাস আসতে কিছুদিন বাকি। ওই দিনের অর্ডার মেলালে হয়ত তা কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এত বেশি কেকের অর্ডার দেওয়ার জন্য এখন বেঙ্গালুরুকে ডাকা হচ্ছে ‘কেক ক্যাপিটাল’ নামে।  এ বছর সবচেয়ে বেশি খাবারের অর্ডার দিয়েছে মুম্বই। বছরে একজন ক্রেতা প্রায় ৪২ লক্ষ টাকার খাবারের অর্ডার দিয়েছিলেন সুইগিতে। এরপরেই আছে, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ। প্রতিটি শহর থেকে ১০ হাজারের বেশি বার খাবারের অর্ডার গেছে সুইগিতে।

প্রসঙ্গত, কেকের পরেই সুইগির তালিকায় যে খাবারের নাম উঠে আসে তা হল বিরিয়ানি। তথ্যে উঠে এসেছে  অক্টোবরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন চণ্ডীগড়ের বিরিয়ানি প্রেমী একটি পরিবার একবারে ৭০টি প্লেট অর্ডার করেছিল। এই ম্যাচ চলাকালীন সুইগি প্রতি মিনিটে ২৫০ টিরও বেশি বিরিয়ানি অর্ডার হয়। 

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও