এভাবেও ভাঙা পা জোড়া দেওয়া যায়, পথ দেখাল মধ্যপ্রদেশ

কাণ্ড দেখে থ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভিন্দ (মধ্যপ্রদেশ): ভাঙা পা জুড়তে করা হয় প্লাস্টার। শুধু পা কেন, হাত ভাঙলেও সেই হাত জোড়া দিতে প্লাস্টার করা হয়। তবে ভাঙা অংশ জোড়া দিতে কার্ডবোর্ডের ব্যবহার আগে কখনও শোনা গিয়েছিল কি না তা জানা নেই। জানা থাকলেও আরও একবার জানতে ক্ষতি কি।

ঘটনাটি ভিন্দ জেলার একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র। পথ দুর্ঘটনায় গুরতর জখম হন এক ব্যক্তি। পরিবারের লোকেরা তাঁকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসক পায়ের ভাঙা অংশে কার্ডবোর্ড লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। আর সেটা জানা গেল ড্রেসিংয়ের সময়। পরিবারের সদস্যরা তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ওই দৃশ্য দেখে তারা থ। ডাক্তারবাবুর কাছে জানতে চান পা কেন প্লাস্টার করা হয়নি। জবাবে চিকিৎসক বলে, প্লাস্টার করার সামগ্রী শেষ হয়ে গিয়েছে।

তাই বলে কার্ডবোর্ড?

এই প্রশ্ন শুনে ওই চিকিৎসক বলেন, কার্ডবোর্ড দেওয়ার মধ্যে ভুল কিছু নেই। কারণ, পথ দুর্ঘটনায় পা শুধু ভেঙে যায়নি। ক্ষতস্থান থেকে বেরিয়েছে রক্ত। প্রথম কাজ রক্ত বন্ধ করা। রক্ত বন্ধ করতে না পারলে আহত ব্যক্তি দূর্বল হয়ে পড়বে।

কার্ডবোর্ড দিয়ে পা বেঁধে আহতের পরিবারকে বলা হয়, আরও ভালো চিকিৎসার জন্য তারা রোগীকে জেলা হাসপাতালে নিয়ে যাক। কারণ, এই ধরনের আঘাত সারিয়ে তোলার মতো পরিকাঠামো তাদের নেই।

তবে এই ধরনের ঘটনা যে এই প্রথম ঘটল, এমনটা নয়। গত অগাস্টে মোরেনা জেলা হাসপাতালে মাথা ফেটে যাওয়া এক মহিলার রক্ত বন্ধ করতে ব্যবহার করা হয়েছিল কন্ডোমের প্যাকেট।

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ