বাংলাদেশে এবার সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটে দখল

Share:

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: রাজনৈতিক পালাবদলের পরে রাজশাহীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল কোটা আন্দোলনকারীরা। আর এবার বাংলা সাহিত্যের কিংবদন্তী লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি জবরদখল হয়ে গেল। মাদারীপুরের  ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মৌজায় ‘পূর্ব-পশ্চিম’ এর লেখকের পৈত্রিক ভিটে দখল করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। জেলা প্রশাসনের কাছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটে দখলমুক্ত করার দাবিও তুলেছেন তাঁরা।

১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর পৈতৃক বাড়ি তৎকালীন মাদারীপুর মহকুমার কালকিনির পূর্ব মাইজপাড়া গ্রামে। সেখানে ৭ একর ১৫ শতাংশ পৈতৃক জমি রয়েছে তাঁর। পৈত্রিক ভিটে ছেড়ে পশ্চিমবাংলায় চলে যাওয়ার সময়ে স্থানীয় এক ব্যক্তিকেই ওই জমি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় মারা যান তিনি। এর পরে প্রয়াত সাহিত্যিকের স্মরণে পৈত্রিক ভিটেতে গড়ে তোলা হয় স্মৃতি পাঠাগার।

গত শনিবার দুপুরে স্থানীয় বিএনপি নেতা  সোহেল হাওলাদার লোকজন নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটে দখল করেন। লেখকের ব্যবহৃত সরঞ্জামাদি, বই, আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ একাধিক ছবি ভাঙচুর করেন। এরপর তাঁরা ওই ঘরে ওএমএসের প্রায় এক ট্রাক চাল রেখে নতুন তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসক কর্তৃক লাগানো একটি সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয়।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা