চিনতে না পেরে ব্রেন্ডন ম্যাককুলামকে গেটেই আটকে দিলেন নিরাপত্তারক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: হেডিংলে স্টেডিয়ামে চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট। আর ওই টেস্টের প্রথম দিনেই চিনতে না পারায় ইংল্যান্ড কোচ  ব্রেন্ডন ম্যাককুলামকে হেডিংলে স্টেডিয়ামের গেটে আটকে দিলেন এক নিরাপত্তা রক্ষী। ঢোকার জন্য প্রয়োজনীয় গেট পাস না থাকায় আটকে দেওয়া হয়েছিল বেন স্টোকসদের কোচকে। যদিও পরে ওই নিরাপত্তা রক্ষীর বাধা উপেক্ষা করেই স্টেডিয়ামে প্রবেশ করেন ম্যাককুলাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত বৃহস্পতিবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্টের প্রথম দিনে দলের খেলোয়াড়দের সঙ্গে না ঢুকে আলাদাভাবে প্রবেশ করেছিলেন কোচ ব্রেন্ডন ম্যাককুলাম। স্টেডিয়ামে ঢোকার সময়ে তাঁর কাছে সরকারি পরিচয়পত্র দেখতে চান নিরাপত্তারক্ষী। কিন্তু ইংলিশ কোচের কাছে কোনও পরিচয়পত্র ছিল না। ম্যাককুলাম নিজেকে বেন স্টোকসদের কোচ হিসেবে পরিচয় দেন। কিন্তু তা বিশ্বাস করতে চাননি নিরাপত্তারক্ষী। পরে অবশ্য এক সঙ্গীকে নিয়ে জোর করেই স্টেডিয়ামে ঢুকে যান ইংল্যান্ড কোচ।

অন্যদিকে, বৃষ্টির কারণে শনিবার নির্ধারিত সময়ে হেডিংলে স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু করা যায়নি। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল চার উইকেটে ১১৪। ট্র্যাভিস হেড ১৮ এবং মিচেল মার্শ ১৭ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে ২৬ রানে এগিয়ে থাকার সুবাদে ১৪০ রানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্সরা। শেষ পর্যন্ত কত রান তুলতে পারে অস্ট্রেলিয়া তাই এখন দেখার।

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন