Patna: একসময় ভাঙতেন পাথর, আজ গোয়ার ডেপুটি মেয়র

পরিবারে খুশির আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: দৃষ্টান্ত স্থাপন করল গয়া। এখানকার পুরসভার ডেপুটি মেয়র পদে আসীন হলেন চিন্তা দেবী। চিন্তাদেবী পেশায় একজন পাথরভাঙা কর্মী। গত ৪০ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত। তাঁর ডেপুটি মেয়র হওয়ার খবরে এলাকায় উৎসবের মেজাজ।

গয়ার ভাবী মেয়র গণেশ পাসওয়ান জানিয়েছেন, গয়া যেমন তীর্থস্থান হিসেবে জনপ্রিয়, গয়া জনপ্রিয় জ্ঞানপীঠ হিসেবে। গয়া এমন একটি জায়গা যে জায়গা থেকে একজন উচ্চবর্ণের বা উচ্চশিক্ষিত মানুষও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সমাজের তৃণমূল স্তরের মানুষও। চিন্তাদেবী ডেপুটি মেয়র পদে দাঁড় করিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখল গয়া। এই দৃষ্টান্ত যেমন ভারতের ক্ষেত্রে ব্যতিক্রমী, হয়তো বিশ্বের ক্ষেত্রেও ব্যতিক্রমী। এই ধরনের ঘটনা বিহারেও আগেও ঘটেছিল। সেটা ১৯৯৬-সালের ঘটনা। ভগবতী দেবী নামে মহিলাকে প্রার্থী করেছিল নীতীশ কুমারের দল জনতা দল (ইউ)। তিনি পেশায় একজন পাথর ভাঙা কর্মী।

চিন্তা দেবীর পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এর আগে তিনি সাফাইয়ের কাজ করতেন। পাশাপাশি বিক্রি করতে সব্জি। চিন্তা দেবীকে ডেপুটি মেয়র পদে প্রার্থী করার পর থেকে পরিবার এবং তাঁর গোষ্ঠীর মধ্যে রীতিমতো উচ্ছ্বাস তৈরি হয়। তাঁর এলাকার বাসিন্দারা মনে-প্রাণে চেয়েছিলেন জয়। অন্যদিকে, চিন্তাদেবী পুরসভার নির্বাচনী প্রচারের প্রত্যেক বাড়ি গিয়েছিলেন। চেয়েছিলেন আশীর্বাদ। এবার ডেপুটি মেয়র পদে বসতে চলেছে চিন্তা দেবী। শপথগ্রহণ অনুষ্ঠানে চিন্তাদেবী তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন শিম্পাঞ্জিদেরও দেওয়া হল বড়দিনে উপহার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলা শাসক হয়ে নজির গড়লেন কিশোর

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা