নেশায় বুঁদ, কেবিন ক্রুকে জোর করে চুমু খেলেন যাত্রী

ওই বিমান ডেল্টা এয়ারলাইন্সের

Share:

নিজস্ব প্রতিনিধি: কঠোর বিধি থাকলেও সেই নিয়ম বারবার লঙ্ঘন হয়েছে যাত্রীবাহী প্লেনে। শৌচাগারে ধূমপান, ক্রুদের মারধর বা মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব-বাদ থাকেনি কিছুই। অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা এক যাত্রীর বিরুদ্ধে। কেবিন ক্রু’র অনিচ্ছা সত্ত্বেও তাঁকে জোর করে চুমু খেয়েছেন ওই যাত্রী।

গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে আলাস্কা যাচ্ছিল ওই প্লেন (FLIGHT)। জানা গিয়েছে, ওই বিমান ডেল্টা এয়ারলাইন্সের। অভিযুক্ত ৬১ বছরের এক ব্যক্তি। তিনি প্রথম শ্রেণির যাত্রী। তাঁর নাম, ডেভিড এলন বার্ক।

এয়ারলাইন্সের অভিযোগ, পরপর ‘ড্রিঙ্কস’ নিয়েছিলেন ওই ব্যক্তি। আর তারপরেই এমন জঘন্য কাজ করেছেন। ওই পুরুষ কেবিন ক্রু’র অভিযোগ, অভিযুক্ত প্রথমে তাঁর শারীরিক সৌন্দর্যের প্রশংসা করছিলেন। আর তারপরেই বার বার বারণ করা সত্ত্বেও জোর করে ক্রু’র ঘাড়ে জোর করে চুমু খান ওই যাত্রী। জানা গিয়েছে, ওই প্লেন আলাস্কায় পৌঁছনো মাত্র ক্রু অভিযোগ জানিয়েছেন কর্তৃপক্ষে। যদিও অভিযুক্ত বিষয়টি অস্বীকার করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে আরও অভিযোগ, অন্যান্য কেবিন ক্রুকে হেনস্তা করার এবং প্লেনের বাসন ভাঙার। আর অভিযুক্ত কী বলছেন? মদ্যপ অবস্থায় তিনি কী করেছেন, তাঁর মনে নেই।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা