Meta smart glass App নিয়ে শোরগোল, কী রয়েছে এই অ্যাপে?

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: প্রযুক্তির যত উন্নতি ঘটছে ততই মানুষের ব্যক্তিগত গোপনীয়তা প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। অন্তর্জালের কারিকুরিতে ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছুই থাকছে না। এবার বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী Ray-Ban Meta smart glass ব্যবহার করে একটি App তৈরি করেছেন, যা মানুষের অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য প্রকাশ করতে সক্ষম। এই অ্যাপটির ডেমো তাঁরা X হ্যান্ডেলে শেয়ার করেন, যেখানে অ্যাপটি কী কী করতে সক্ষম তা দেখানো হয়েছে। তবে তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, অ্যাপটি সাধারণ মানুষের ব্যাবহারের জন্য নয়। তাদের উদ্দেশ্য ছিল, AI-চালিত স্মার্ট গ্যাজেটগুলোর মাধ্যমে কীভাবে গোপনে ছবি তুলে মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যেতে পারে, সেই বিপদগুলোকে সকলের সামনে আনা।

Ray-Ban Meta smart glass-এর মাধ্যমে ডক্সিং (Doxxing) App তৈরি

এই App টির নাম ‘I-X-ray’। এতে AI-এর মাধ্যমে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ভিজ্যুয়াল ডেটা ব্যবহার করে ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে। ‘ডক্সিং’ (Doxxing) একটি ইন্টারনেট ভাষা, যা মূলত “ডক্স (ডকুমেন্টস) ফাঁস করা”-র ছোট সংস্করণ। এর মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য, তাঁদের অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়।

এই Appটি Ray-Ban Meta smart glass-এরসাথে যুক্ত করা হয়েছে, তবে ডেভেলপাররা জানিয়েছেন যে, এটি যে কোনও স্মার্ট গ্লাসের সাথে কাজ করতে পারবে, যার ক্যামেরা গোপনে ছবি তুলতে পারে। এটি PimEyes এবং FaceCheck-এর মতো একটি AI-MODEL ব্যবহার করে, যা রিভার্স ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির মুখের সাথে অনলাইনে পাওয়া ছবি মিলিয়ে নেয়। এরপর এটি বিভিন্ন URL-এর মাধ্যমে তথ্য খুঁজে বের করে।

তারপর, অন্য একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) সেই URL গুলোকে ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে মানুষের নাম, পেশা, ঠিকানা এবং অন্যান্য তথ্য খুঁজে বের করে। এছাড়া, এই AI-MODEL টি ভোটার ডাটাবেসের মতো সরকারের তথ্যও বিশ্লেষণ করতে সক্ষম। FastPeopleSearch নামের একটি অনলাইন Tool এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা একটি ছোট ভিডিওতে Appটি ঠিক কিভাবে কাজ করবে দেখিয়েছেন। তাঁরা অপরিচিতদের সাথে দেখা করে ক্যামেরা চালু করে তাঁদের নাম জিজ্ঞাসা করেন এবং তারপর AI Appটি সেই ব্যক্তির ব্যক্তিগত তথ্য খুঁজে বের করে। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা এই Appটি জনসাধারণের জন্য বাজারে লঞ্চের পরিকল্পনা করছেন না। এর একমাত্র উদ্দেশ্য ছিল AI-চালিত স্মার্ট গ্যাজেটগুলোর ঝুঁকিগুলোকে সবার সামনে আনা। তবে তাঁরা এটাও জানান, খারাপ উদ্দেশ্যপ্রণোদিত কেউ একই রকম পদ্ধতিতে অন্য কোনও App তৈরি করতে পারে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ