মৃত্যু নিয়ে ব্যবসা! ‘অপারেশন সিঁদুর’ ঘড়ি এনে বিতর্কে HMT, ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

হায় রে ঈশ্বর, মৃত্যু নিয়েও ব্যবসা! এবার মার্কেটে 'অপারেশন সিঁদুর' ঘড়ি এনে নয়া বিতর্কে HMT ঘড়ি সংস্থা, ক্ষোভে ফুঁসছেন নেটি নাগরিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি:’ হায় রে ঈশ্বর, মৃত্যু নিয়েও ব্যবসা! এবার মার্কেটে ‘অপারেশন সিঁদুর’ ঘড়ি এনে নয়া বিতর্কে HMT ঘড়ি সংস্থা, ক্ষোভে ফুঁসছেন নেটি নাগরিকরা। নিজেদের সম্মান ধরে রাখতে মার্কেটে নতুন নতুন পণ্য নিয়ে আসে পণ্য ব্যবসায়িক সংস্থাগুলি। কিন্তু সেই পণ্য মানুষের জীবনের তামাশা হতে পারে না! বাজারে নতুন মডেলের ঘড়ি এনে নেটিজেনদের তামাশারই শিকার হয়েছে HMT- সংস্থা। ঘড়ির ব্যবসায় অত্যন্ত প্রাচীন একটি সংস্থা HMT। বাজারে টাইটান, ফার্স্ট ট্রাক, রোলেক্সের মতোই জনপ্রিয়তা এইএমটি-এর। কিন্তু এবার বিতর্কের মুখে ঘড়ি নির্মাণ সংস্থাটি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তানের উপর ‘অপরাশেন সিঁদুর’ হামলা চালিয়েছিল ভারত। যে হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক মারা গিয়েছিলেন। তাঁদের স্ত্রীর মাথার সিঁদুর কেড়ে নিয়েছে পাকিস্তানি সন্ত্রাসীরা। সেই সিঁদুরকে শোক এবং ক্ষতির প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়েছিল। তাই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছিল। সেটাই এখন ব্যবসায়িক পণ্য করে তুলল আইকনিক ঘড়ি ব্র্যান্ড HMT। মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা, কিছুতেই বরদাস্ত করা হবে না। সংস্থাটি সম্প্রতি “অপারেশন সিন্দুর জেজিএসএল ০১” নামে একটি নতুন মডেল লঞ্চ করেছে। যার দাম ২৪০০ টাকা ধার্য কড়া হয়েছে। তাতেই চটেছেন নেটিজেনরা, বিতর্ক থামছে না সোশ্যাল মিডিয়ায়। ঘড়িটির মধ্যে একটি স্টিলের টোন ব্রাস কেস, একটি পরিষ্কার সাদা ডায়াল এবং একটি ক্লাসিক কালো চামড়ার স্ট্র্যাপ রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি। এটি সাদা এবং লাল, ডিউটি রঙে মার্কেটে বিক্রি হচ্ছে। মাঝখানে একটি সিঁদুর কৌটো ডিজাইন করা হয়েছে। যা অপারেশন সিঁদুরের আবেগ প্রতিফলিত করছে। ঘড়িটি দেখতে সুন্দর হলেও এর নকশাগুলি কেউ পছন্দ করেনি।

অনেক নেটিজেন জানিয়েছেন, ঘড়ির নকশাটি একটি মর্মান্তিক ঘটনাকে বাণিজ্যিক পণ্যের সঙ্গে সংযুক্ত করে সীমা অতিক্রম করেছে। অন্যজন লিখেছেন, ‘অপারেশন সিঁদুর কী কোনও উদযাপনের কারণ? মানুষের জীবন চলে যাওয়া কি কোনও উৎসব?’ কিছু সমালোচক বলেছেন, ‘মনে হচ্ছে না, ঘড়িটি মার্কেটে এনে অপারেশন সিঁদুরের প্রচার করা হচ্ছে?’ আর একজন মন্তব্যকারী ব্র্যান্ডটির বিরুদ্ধে শোষণের অভিযোগ এনে লিখেছেন, ‘একটি কিংবদন্তি ব্র্যান্ডের কাছ থেকে এটা আশা করিনি। মানুষের জীবন পণ্যে রূপ দিয়ে ব্যবসা করছে, ট্র্যাজেডি থেকে লাভবান হচ্ছেন?’ আবার কেউ কেউ মনে করছেন, এইচএমটি গ্রাফিক সিঁদুর ছেটানোর মোটিফ ব্যবহার না করেও অপারেশন সিঁদুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যেত।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২