মেরে গাছে ঝুলিয়ে দেব: খাদ্য দফতরের কর্তাকে হুমকি মন্ত্রীর

ভাইরাল অডিও ক্লিপ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিয়ো ক্লিপ। অডিক্লিপে শোনা গিয়েছে মধ্যপ্রদেশের মন্ত্রী রামখেলাওয়ান প্যাটেলের গলা। খাদ্য দফতরের এক কর্তাকে তিনি রীতিমতো শাসাচ্ছেন। (এই মুহুর্তে সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি)। খাদ্য দফতরের কর্তাকে মন্ত্রী বলছেন, তাঁর বিধানসভা এলাকায় কোনও ব্যবসায়ী অবৈধ কার্যকলাপে জড়িত থাকলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে যেন পদক্ষেপ করার তিনি সাহস না দেখান। পদক্ষেপের খবর শুনতে পেলে তিনি ওই কর্তাকে খুন করে গাছের সঙ্গে লটকে দেবেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মধ্যপ্রদেশের কম-বেশি সব রেশন দোকান থেকে সরবরাহ হওয়া পণ্য সামগ্রী নিয়ে অভিযোগ উঠতে শুরু করে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কানে যায় সেই খবর। খাদ্য দফতরের কর্তাদের তিনি সতর্ক করতে গিয়ে বলেন, কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুসারে, রাজ্য সরকারের পদস্থকর্তারা সম্প্রতি বেশ কয়েকটি দফতরে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিল। সেই সারপ্রাইজ ভিজিটে বেশ কয়েকজন কর্তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। বুধবার রাতে কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রশাসনের এক শীর্ষকর্তাকে তিনি সাসপেন্ড করেন। রাজ্য সরকারের এই সক্রিয়তায় প্রায় সকলেই তটস্থ। এই অবস্থায় তাঁর মন্ত্রী রামখেলাওয়ান প্যাটেল খাদ্য দফতরের কর্তাকে হুমকি দিলেন। মন্ত্রীর বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নেয় কি না সেটাই দেখার।

তবে মন্ত্রী এর আগেও যাকে-তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। সেই হুমকি রাজ্য সরকারকে চূড়ান্ত বিড়ম্বনায় ফেলে দেয়। এবার আরও একবার মন্ত্রীর হুমকির জেরে অস্বস্তিতে সরকার। 

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ