বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ালেই জেল, নয়া আইন আসছে ইন্দোনেশিয়ায়

অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জাকার্তা: মুসলিম প্রধান দেশ হলেও কপনও কালেই কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত নয় ইন্দোনেশিয়া। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির সরকার এবার যৌনতা নিয়ে কড়া রাস্তায় হাঁটছে। বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ানোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। শিগগিরই সংসদে এ সংক্রান্ত আইন পাস করা হবে। শুধু বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করাই নয়, ধর্ষণের শিকার মহিলারা বাদে অন্য কারও গর্ভপাতকে অবৈধ ঘোষণা করা হচ্ছে নয়া আইনে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বছর তিনেক আগে ২০১৯ সালে বিয়ের আগে যৌন সম্পর্ককে নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছিল ইন্দোনেশিয়ার সরকার। ওই খবর জানাজানি হতেই রাজপথে নেমে বিক্ষোভ দেখান হাজার-হাজার মানুষ। তাঁদের বক্তব্য ছিল,  এই ধরনের একুশে আইন নাগরিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে। বিক্ষোভের জেরে পিছু হঠে ইন্দোনেশিয়া সরকার। আইন চালু করার সিদ্ধান্ত থেকে পিছু হঠে। কিন্তু ফের ওই আইন পাস করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার উপ–আইনমন্ত্রী এডওয়ার্ড ওমর শরিফ হিয়ারিয়েজ জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর নতুন আইনটি পাস হতে পারে। ইন্দোনেশীয় মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখেই ওই আইনের খসড়া তৈরি হয়েছে।’

ইতিমধ্যেই দেশটির একাধিক ইসলামি সংগঠন আইনের খসড়া প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। প্রস্তাবিত আইনের খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনা হলেও বিরোধীদের অভিযোগ, ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট সুহার্তোর পতনের পরে যে যে উদার সংস্কারের রাস্তায় হাঁটা হয়েছিল, নয়া আইন সেই পথের ঠিক উল্টোদিক।’

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ