কবে ও কেন করবেন বিপত্তারিণী ব্রত ? জেনে নিন  

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগ-যুগান্ত ধরে ভক্তিপ্রাণ অধম মানুষ তাঁদের জীবনে নানা আশঙ্কা বা বাধার সঙ্কেত দেখলেই পরমাপ্রকৃতি দেবী আদ্যাশক্তির বিপত্তারিণীর শরণাপন্ন হয়ে থাকেন। বিপত্তারিণী মঙ্গল চণ্ডীর কাছে সাংসারিক অশান্তি, অমঙ্গল ও সকল প্রকার বিপদ থেকে মুক্তির আশায় বাড়ির নারী পুরুষেরা  বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। যা বহু বছর ধরে মূলত হিন্দু ধর্মাবলম্বী গৃহস্থ নারীদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসভিত্তিক ব্রত। এই ব্রত মূলত আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে পালন করা হয়—বিশেষত যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দু’দিন। প্রতিবছর এই দু’দিনেই বিপত্তারিণীর পুজো সম্পন্ন হয়।

জানা যায়, বিপত্তারিণী মা’কে সঙ্কটমোচিনী বা বিপদনাশিনী রূপেও অভিহিত করা হয়। দেবী বিপত্তারিণীকে পূজার মাধ্যমে বিপদ, দুঃখ, শোক এবং শত্রুতা থেকে মুক্তি লাভের আশীর্বাদ চাওয়া হয়। বিপত্তারিণী পুজোর একটি বিশেষ নিয়ম হল—সমস্ত উৎসর্গ (যেমন—ফল, পুষ্প, পান, সুপারি, প্রদীপ, ধূপ ইত্যাদি) ১৩টি করে দিতে হয়। এটি সংখ্যার মাধ্যমে দেবীর প্রতীকী পূজা, যা সৌভাগ্য এবং অভিপ্রেত সুফল প্রাপ্তির নির্দেশ দেয়।

২০২৫ সালে বিপত্তারিণী ব্রত পড়েছে —

  • ২৮ জুন (১৩ আষাঢ়, শনিবার)
  • ১ জুলাই (১৬ আষাঢ়, মঙ্গলবার)

বিপত্তারিণী ব্রতের কিছু গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ:

  • ব্রতের আগের দিন নিরামিষ আহার করা বাধ্যতামূলক এবং পূজার পরে ১৩টি লুচি ও ১৩ রকম ফল প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়।
  • চাল ও গমজাত খাবার খাওয়া এই দিনে একেবারেই নিষিদ্ধ।
  • অপরিচ্ছন্ন স্থানে পুজো করলে দেবীর কৃপা লাভ হয় না, বরং ঘরে অশান্তি ও বাধা সৃষ্টি হয়।
  • পুজোর সময় নীরবতা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারও সঙ্গে কথা বললে বা মনোযোগ বিচ্যুত হলে, দেবী ক্রুদ্ধ হতে পারেন।
  • অপমানজনক আচরণ (বিশেষত নারীদের প্রতি) এই দিনে একেবারেই বর্জনীয়। এতে মা লক্ষ্মীর অসন্তুষ্ট হন।
  • ঋণ নেওয়া বা টাকা ধার দেওয়া এদিন সম্পূর্ণ নিষিদ্ধ। এতে অর্থ ফেরত আসে না এবং সম্পর্কেও ফাটল দেখা দিতে পারে।
  • চিনি বিতরণ থেকেও বিরত থাকতে বলা হয়, কারণ জ্যোতিষ মতে এটি শুক্র ও চন্দ্রকে দুর্বল করে।

সার্বিকভাবে, বিপত্তারিণী ব্রত কেবল একটি আচার নয়, এটি এক গভীর বিশ্বাস, আত্মসমর্পণ এবং পারিবারিক কল্যাণ কামনার প্রতীক। ভক্তিভরে পালন করলে, মা বিপত্তারিণীর কৃপায় সকল সংকট, বাধা এবং বিপদ থেকে মিলতে পারে মুক্তি।

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪