স্ত্রীর সঙ্গে মনোমালিন্য! ৩২ বছর পর ভিটের টানে ফিরে এল এক বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্পর্কে মনোমালিন্য হলে এর জল কখনো বহুদূর গড়িয়ে যায়। প্রায় জীবনের অর্ধেকটাই চলে যায় মাসুল গুনতে। এমনই এক ঘটনা নাড়িয়ে দিল সকলকে। এক নয় দুই নয় সম্পর্কে মনোমালিন্যের কারণে ৩২ বছর আগে ভিটে ছেড়েছিল মুর্শিদ। স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যান। আর ফিরে আসেন নি। তবে ৩২ বছর পর নিজ বাড়িতে ফিরে এসেছেন মুর্শিদ মিয়া।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামে।স্ত্রীর সঙ্গে রাগ করে বাড়ি ছেড়েছিল মুর্শিদ মিয়া। এরপর কেটে যায় প্রায় ৩২ টা বছর। সদ্যই সামাজিক মাধ্যম স্বজনেরা তাঁর খোঁজ পান। পুলিশের সহায়তায় তিনি নিরাপদে বাড়িতে ফিরেছেন।

এই নিয়ে মুর্শিদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলা হয়। পুলিশ যোগাযোগ করেছিল তাঁদের সঙ্গে (মুর্শিদের আত্মীয়স্বজন)। জানা যায়, প্রায় ৩২ বছর আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে রাগ করে ভিটে ছাড়েন মুর্শিদ। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিশ পান নি। বহু খোঁজাখুঁজির পর তাঁর কোন হদিশ না পেলে বাড়ির লোকজন ধরেই নিয়েছিলেন তিনি (মুর্শিদ মিয়া) আর ফিরবেন না।

অন্যদিকে নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের সাহাজ উদ্দিন মাস্টারের বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করত মুর্শিদ মিয়া। কয়েক মাস ধরে তিনি খুব অসুস্থ। তিনি বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিছুদিন আগে ধুকুন্দি গ্রামের একজন সামাজিক মাধ্যমে মুর্শিদ মিয়াকে নিয়ে পোস্ট করেন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুর্শিদের ভাইপো আবদুল হাকিমসহ বেশ কয়েকজন ওই গ্রামে গিয়ে তাঁকে নিয়ে আসেন। জানা গিয়েছে শ্রমিকের কাজ করে জমানো সাড়ে চার লক্ষ টাকা কিছুদিন আগে পাশের গ্রামের একটি মসজিদে দান করেছেন মুর্শিদ।

মুর্শিদ মিয়ার বয়স এখন ৭০। রবিবার (৮ সেপ্টেম্বর) পাকুন্দিয়া থানা–পুলিশের সহায়তায় বাড়ির লোকজন তাঁকে নরসিংদীর বেলাব উপজেলা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের এক সামাজিক পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আসে।

এই নিয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান মুর্শিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁর ভাগের সম্পত্তি যেন তাঁকে বুঝিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে পরিবারের সদস্যদের কথা বলেন তিনি (পাকুন্দিয়া থানার ওসি)।

মুর্শিদের ভাইপো আবদুল হাকিম জানিয়েছেন, দীর্ঘদিন পর কাকুকে ফিরে পেয়ে তাঁরা খুবই খুশি ও আনন্দিত।কাকুর বউ-সন্তান নেই। অনেক জমি আছে। কাকা তাঁদের সঙ্গে ভালভাবে কাটাতে পারেন সেই ব্যবস্থা করবেন বলে জানান ভাইপো।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?