Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাইক্রোওয়েভে ভুলেও এই ৫ খাবার গরম করবেন না! অঘটন ঘটতে পারে..

Share:

নিজস্ব প্রতিনিধি : আধুনিক যুগে রান্নার কাজে গুরুত্বপূর্ণ সহায়ক হল মাইক্রোওয়েভ।বিশেষ করে ঝটপট খাবার গরম ক্ষেত্রে দারুণ কাজে আসে মাইক্রোওয়েভে।ফ্রিজ থেকে খাবার বের করে কয়েক মিনিটের মধ্যেই খাবার গরম করা যায়।বাঙালি রান্নাঘরে অনেকেই মাইক্রোওভেন ব্যবহার করা থাকেন।শর্টকার্ট উপায় অবলম্বন করতে গিয়ে তাড়াহুড়ো করে মাইক্রোওয়েভে এই ৫ জিনিস গরম করছেন না তো ? সতর্ক হন তবে। জানেন কী মাইক্রোওয়েভে কোন খাবার গরম যায় না ?

মাংসের টুকরো :মাইক্রোওয়েভে বড় আকারের মাংসের টুকরো গরম করতে নেই।করলে তা সমানভাবে রান্না হয় না। মাইক্রোওয়েভের উত্তাপ মাংসের বাইরের অংশে দ্রুত প্রবেশ করে, কিন্তু ভেতরের অংশ শীতল থেকে যায়। এর ফলে মাংসের বাইরের অংশ অতিরিক্ত রান্না হয়ে শক্ত হয়ে যায়, আর ভেতরের অংশ কাঁচা থাকে।বাসি মাংস ভাল ভাবে গরম না হলে তাতে ব্যাকটেরিয়া থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকী খাদ্য বিষক্রিয়াও হতে পারে।

ডিম : জানেন কী ডিম কখনো মাইক্রোওয়েভে গরম করতে নেই। ডিম মাইক্রোওয়েভে গরম করলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে।কেননা ডিমের কুসুম ও সাদা অংশে জলীয় পদার্থ থাকে। মাইক্রোওয়েভে ডিম গরম করলে ভেতরের জলীয় পদার্থ দ্রুত বাষ্পে পরিণত হয়। এই বাষ্প ডিমের খোলের ভেতরে চাপ সৃষ্টি করে, যা ডিমকে ভেতর থেকে চাপ দেয়।এর ফলে ডিমটি ফেটে যেতে পারে। এতে মাইক্রোওয়েভের ভেতরের অংশ নোংরা হয়ে যেতে পারে।

পালং শাক : মাইক্রোওয়েভে পালং শাক গরম করতে নেই। এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। শাক-সবজিতে নাইট্রেট নামক যৌগ থাকে।মাইক্রোওয়েভে শাক গরম করলে এই নাইট্রেট নাইট্রোসামিনে রূপান্তরিত হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বটে।

সামুদ্রিক খাবার : চিংড়ি, কাঁকড়া ও সামুদ্রিক মাছের মতো সী-ফুড মাইক্রোওয়েভে গরম করলে এর স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যায়। মাইক্রোওয়েভের উচ্চ তাপে সি-ফুডের প্রোটিনও ভেঙে যায়। তাই এগুলো মাইক্রোওয়েভে না গরম করাই ভাল।

ফল : ভুলেও মাইক্রোওয়েভে ফল গরম করবেন না।যেমন আঙুর, চেরি এবং ব্লুবেরি মাইক্রোওয়েভে গরম করলে ডিমের মতোই কাণ্ড হতে পারে। এই ফলগুলোতে উচ্চমাত্রায় জলীয় পদার্থ থাকে। চাপের কারণে ফলগুলো ফেটে যাবে। তাই সতর্ক থাকুন।

পেঁয়াজিকে বলুন বাই-বাই, খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে সাবুদানা টিক্কি

ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

আইপিএলে ‘হানিট্র্যাপের’ আশঙ্কা , কড়া নির্দেশিকা BCCI-এর

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ

‘এটা আমার কাছে সারপ্রাইজ’, ৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ

সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা, ভাগীরথী নদীতে ফেলে চম্পট অভিযুক্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৫টি সহজ পনির মেরিনেড যা প্রতিদিনের খাবারে এনে দেবে অসাধারণ স্বাদ

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে