৬০ বছরের ডিভোর্সি মহিলাকে বিয়ে চল্লিশের যুবকের, তাঁদের প্রেমকাহিনী শুনলে ভিরমি খাবেন..

তেমনই একটি গল্প হল, ৬০ বছর বয়সী গীতা এবং ৪০ বছর বয়সী নিখিলের। যাঁরা বয়সের বাঁধ ভেঙে প্রেমে পড়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ভালবাসার কোনও বয়স হয় না। সমাজের একটা ধরাবাঁধা নিয়ম, সম্পর্কের ক্ষেত্রে পুরুষের থেকে মহিলাদের বয়স সবসময় কম হবে। কিন্তু বর্তমানে এই ধারনা ভুল প্রমাণিত করছেন অনেক কাপল। কারণে সব বয়সেই মানুষ প্রেমে পড়তে পারেন। এর জন্য সঠিক সময় বা নিখুঁত রূপের প্রয়োজন হয় না। যেকোনও সময়, যে কারোর প্রেমে পড়তে পারেন মানুষ। আর বাস্তব ঘটনা নিয়েই এক একটা সিনেমা তৈরি হয়। আসলে ভালবাসা হল হৃদয় থেকে হৃদয়ের সংযোগ। কিন্তু এমন অনেক কাহিনী আছে, যা সিনেমার গল্পকেও হার মানিয়ে দেওয়ার জন্যে যথেষ্ঠ। তেমনই একটি গল্প হল, ৬০ বছর বয়সী গীতা এবং ৪০ বছর বয়সী নিখিলের। যাঁরা বয়সের বাঁধ ভেঙে প্রেমে পড়েছিলেন। যাঁরা অসংখ্য তিরস্কার শুনেও বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন।

গীতা এমন একটা সময়ে নিখিলকে বিয়ে করেছিলেন, যখন তাঁর একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসা কঠিন ছিল, আবার কাউকে নতুন করে বিশ্বাস করা কঠিন ছিল। তবে বেশি বয়সী মহিলাকে বিয়ে করার জন্যে সমাজের অনেক কথা শুনেও নিখিল তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। নিখিল পরিস্থিতি, বয়সের পার্থক্য ও অন্যদের কথা উপেক্ষা করে গীতাকে বিয়ে করেছিলেন। তিনি কেবল একটা কথা বিশ্বাস করেছিলেন যে, যদি তাঁদের হৃদয় একত্রিত হয়, তাহলে একসঙ্গে সারা জীবন থাকতে পারবেন। থাকাই সেরা সিদ্ধান্ত। যখন লোকেরা গীতা-নিখিলের সম্পর্কের কথা জানতে পেরেছিল, তখন অনেকেই নিখিলকে জিজ্ঞাসা করেছিলেন যে, গীতাকে তাঁর মা বলে ডাকবে কিনা! এমনকী লোকজনের কথায় গীতা নিজেও বিশ্বাস করেছিলেন যে, নিখিল তাঁর সমবয়সী কোনও মহিলার সঙ্গে বেশি সুখী হবে। কিন্তু নিখিল পিছপা হননি। তিনি গীতাকে বিয়ে করার সিদ্ধান্তে অটুট ছিলেন। অবশেষে গীতা বুঝতে পারেন যে, নিখিলই তাঁর একমাত্র ভালবাসার মানুষ। সুখের অধিকার বয়স দ্বারা নির্ধারিত হয় না।

 

তবে নিখিলের আগে, গীতার ২৮ বছরের বিবাহিত জীবন ছিল। তাঁর স্বামীর মাসের পর মাস বাড়িতে আসতেন না। একদিন, গীতার স্বামী অপ্রত্যাশিতভাবে ফিরে আসেন এবং বিবাহবিচ্ছেদের কাগজপত্র নিয়ে আসেন, গীতা তাকে সম্পর্ক বাঁচানোর জন্য অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু কিছুই কাজ করেনি। বিবাহবিচ্ছেদের এক মাস পরে, তাঁর স্বামী বিয়ে করেন। তবুও, গীতা স্বামীর ফেরার জন্যে পাঁচ বছর অপেক্ষা করেছিলেন। কিন্তু ফেরেননি। এরপর জীবন গীতাকে আর একটি সুযোগ দেয়। এক বন্ধুর সঙ্গে তিনি কুকুরের টিকাদান অভিযানে যান। সেখানেই তার সঙ্গে নিখিলের দেখা হয়। তারা কথা বলতে শুরু করেন। পশুপাখির বিষয়ে তাঁরা কথা বলতে শুরু করেন। এভাবে তারা পরস্পরের অনেক কাছাকাছি চলে আসেন। তিন বছরের মধ্যে গীতার সবচেয়ে নিরাপদ নিরাপত্তা হয়ে ওঠেন নিখিল। অবশেষে ১১ ডিসেম্বর, ২০২০ তারিখে, গীতা এবং নিখিল বিয়ে করার সিদ্ধান্ত নেন। সবার বিরুদ্ধে গিয়ে তারা একে অপরকে বেছে নেয়। নিখিলের ধৈর্য, ​​দৃঢ় সংকল্প এবং নিঃশর্ত ভালবাসায় ধীরে ধীরে উভয় পরিবারই তাঁদের সম্পর্কে রাজি হয়ে যায়।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের