সপ্তাহে একদিন ব্যাগ ছাড়াই স্কুল

সিদ্ধান্ত মধ্যপ্রদেশ স্কুল শিক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: স্কুলে যাওয়া মানে শুধু নির্দিষ্ট পোশাক পরে যাওয়াই নয়। পিঠে ভারী ব্যাগ নিয়ে যাওয়া এবং সেই ব্যাগ নিয়ে ফিরে আসা। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, পড়ুয়ার থেকে পড়ুয়ার ব্যাগের ওজন বেশি। সেই ব্যাগ কখনসখনও আবার পড়ুয়াদের অভিভাবকদেরও কাঁধে ঝুলিয়ে নিয়ে যেতে দেখা যায়। এই চিত্রটা শুধু শহরের স্কুলের চিত্র নয়, এই চিত্র শহরতলীতে গেলেও দেখা মেলে। এবার সেই চিত্রের কিছুটা হলেও বদল ঘটতে চলেছে। সপ্তাহে পড়ুয়ারা আসবে ব্যাগ ছাড়াই। এমনই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ স্কুল শিক্ষা দফতর। শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ২৯ অগাস্ট এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহে একটি দিন পড়ুয়ারা স্কুলে আসবে ব্যাগ ছাড়াই। পাশাপাশি কোন শ্রেণির পডু়য়াদের বইপত্র-সহ ব্যাগের ওজন কেমন হবে, সে ব্যাপারেও নির্দেশিকা জারি করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হবে ১.৬ কেজি থেকে ২.২ কেজি। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হবে ১.৭ কেজি থেকে ২.২ কেজি। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে ব্যাগের ওজন হবে দুই কেজি থেকে তিন কেজি। অষ্টম শ্রেণির পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন হবে আড়াই কেজি থেকে চার কেজি। নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হবে আড়াই কেজি থেকে সাড়ে চার কেজি।

পাশাপাশি বলা হয়েছে বই ছাড়াই পডু়য়াদের কিছু বিষয়ে পাঠদান করতে হবে। বিষয়গুলি হল কম্পিইটার, নীতি বিজ্ঞান, সাধারণ জ্ঞান, খেলা, শারীরিক বিদ্যা।

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ