‘সুই ধাগা’র গল্প বেলদায়, মহিলা পুরোহিতের মন্ত্রে গণবিবাহ, ১২ নববধূকে সেলাই মেশিন উপহার

বলিউডের সেই মমতার মতোই এই মেয়েরাও সুই ধাগা দিয়ে স্বনির্ভর হয়ে সাজাবেন নতুন সংসার। বিয়ের পিঁড়ি থেকেই শুরু হল তাঁদের স্বনির্ভরতার লড়াই।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিছিয়ে নেই মহিলার কোথাও! পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সব সেক্টরে মহিলাদের ভিড় বাড়ছে। এবার মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে ১২ জোড়া দম্পতির বিয়ে হল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। সোমবার (২৬ জানুয়ারি) রাতে সেখানে একটি ক্লাবে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। আর সেই বিয়ের আসরে মূল চমক ছিলেন মহিলা পুরোহিত। চমক বিয়ের উপহারেও। সাধারণ ঘরসজ্জার জিনিস পত্রের পাশাপাশি প্রত্যেক নববধূর হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে সেলাই মেশিন। ঠিক যেন ‘সুই ধাগা’ চলচ্চিত্রের বাস্তব রূপ। সিনেমায় মূল দুই চরিত্র ছিলেন মৌজি-মমতা। যাঁরা নিজেদের দক্ষতায় স্বনির্ভর হয়ে উঠতে চেয়েছিলেন। বলিউডের সেই মমতার মতোই এই মেয়েরাও সুই ধাগা দিয়ে স্বনির্ভর হয়ে সাজাবেন নতুন সংসার। বিয়ের পিঁড়ি থেকেই শুরু হল তাঁদের স্বনির্ভরতার লড়াই।

সূত্রের খবর, ১২ জোড়া গণবিবাহ দিয়েছেন খড়্গপুরের তালবাগিচার ‘শুভ পরিণয়’ মহিলা পুরোহিত গোষ্ঠী। যে সব পাত্রীদের ভাই নেই, তাঁদের জন্যে বড় দাদার ভূমিকা পালন করেছেন বেলদা ক্লাবের সদস্যরাই। বোনদের পিঁড়ি ধরা থেকে শুরু করে কন্যাদানের কাজ, সবটাই হাসিমুখে সামলেছেন তাঁরা। বিয়ের উপহার হিসেবে দেওয়া হয়েছে, খাট, আলমারি, আলনা এবং রান্নার যাবতীয় সরঞ্জাম। নতুন সংসার একেবারে সাজিয়ে দিয়েছেন বেলদা ক্লাবের সদস্যরা। তবে এ সবের ভিড়ে সবথেকে আকর্ষণীয় উপহার ছিল সেলাই মেশিন। যার মাধ্যমে মেয়েরা আর্থিক স্বাধীনতার পথ দেখার সুযোগ পাবেন। খড়্গপুরের তালবাগিচার ‘শুভ পরিণয়’ মহিলা পুরোহিত গোষ্ঠী এ দিন গণবিবাহের দায়িত্ব নিয়েছিলেন। মন্ত্রোচ্চারণ থেকে লৌকিক আচার সবটাই সামলেছেন মহিলা পুরোহিতরা। সাধারণত হিন্দু বিয়েতে স্বামী তাঁর স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন।

কিন্তু এই গণবিবাহ বৈদিক নিয়ম মেনে হওয়ায় স্বামী স্ত্রীর সিথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার পর স্ত্রীও তাঁর স্বামীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে সমান সম্মানের বার্তা দিয়েছেন। গতকাল এই সুন্দর গণবিবাহের সাক্ষী হয়ে থাকল বেলদা। এই বিষয়ে মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক জানিয়েছেন, মহিলা পুরোহিতের ধারা দিকে দিকে ছড়িয়ে পড়ুক সেটাই তিনি দেখতে চান। শুধুমাত্র গান করাই মহিলা পুরোহিতের কাজ নয়। সংস্কৃত ভাষায় সঠিক মন্ত্রোচ্চারণ এবং পুরো বিষয়টির মানে বুঝে তবেই এই কাজ করা উচিত। গতকাল বেলদা ক্লাবের এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সকলেই। এ দিন বিয়ের পর পাত্র পক্ষ ও কন্যাপক্ষের জন্য ছিল প্রীতিভোজের আয়োজন। বেলদা ক্লাবের এই মানবিক প্রচেষ্টা আবারও প্রমাণ করে দিল যে, সমাজ থেকে কুসংস্কার সরিয়ে এক সুতোয় গাঁথা যায় হাজার হাজার মানুষের স্বপ্ন!

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ