গ্যারি লিনেকারকে নির্বাসিত করার প্রতিবাদে বিবিসির বিরুদ্ধে বিদ্রোহ

শনিবার 'ম্যাচ অফ দ্য ডে' অনুষ্ঠান মাত্র ২০ মিনিটের জন্য সম্প্রচার হয়েছে। তাও কোনও উপস্থাপক ও আলোচক ছাড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রাজরোষে পড়ার ভয়ে ফুটবল সংক্রান্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাচ অফ দ্য ডে’ থেকে কিংবদন্তী গ্যারি লিনেকারকে সরিয়ে দিয়ে বিদ্রোহের মুখে পড়ল বিবিসি কর্তৃপক্ষ। একাধিক ফুটবলার ও উপস্থাপক অনুষ্ঠান করতে অস্বীকার করায় শনিবার মাত্র ২০ মিনিট ‘ম্যাচ অফ দ্য ডে’ সম্প্রচার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ‘ফুটবল ফোকাস’ ও ‘ফাইনাল স্কোর’ নামে দুটি অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভবই হয়নি। শুধু টিভি চ্যানেলের আনুষ্ঠানই নয় বিবিসি’র স্পোর্টস রেডিও’র ফুটবল সংক্রান্ত একাধিক অনুষ্ঠানও সম্প্রচার করা সম্ভব হয়নি। আর এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিবিসি কর্তৃপক্ষ। অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায়  দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি। যদিও অচলাবস্থার দায় নিয়ে ইস্তফা দিতে অস্বীকার করেছেন তিনি।

গত ২৩ বছর ধরে বিবিসি’র সঙ্গে যুক্ত ছিলেন কিংবদন্তী ব্রিটিশ ফুটবলার গ্যারি লিনেকার। ‘ম্যাচ অফ দ্য ডে’ নামে ফুটবল সংক্রান্ত একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি। গত সপ্তাহেই শরণার্থীদের নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের মন্তব্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ওই মন্তব্যের জন্য রাজরোষে পড়তে হতে পারে এমন আশঙ্কায় শুক্রবারই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিবিসি কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্তের পক্ষে সাফাই দিতে গিয়ে বিবিসি কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘লিনেকারের সাম্প্রতিক মন্তব্য আমাদের নির্দেশিকা লঙ্ঘন করেছে। দলীয় রাজনীতি, বিতর্ক বা রাজনৈতিক পক্ষ নেওয়া থেকে তাঁর দূরে থাকা উচিত।’

লিনেকারের মতো খ্যাতনামী ফুটবলারকে এ ভাবে রাতারাতি নির্বাসিত করায় ক্ষুব্ধ বিবিসির সঙ্গে যুক্ত একাধিক উপস্থাপক ও প্রাক্তন ফুটবলার। সতীর্থের পাশে দাঁড়িয়ে শনিবারের ‘ম্যাচ অফ দ্য ডে’ থেকে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ইয়ান রাইট, ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার অ্যালান শিয়েরার, অ্যালেক্স স্কট, মার্ক চ্যাপমানরা। বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলারকে আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন বিবিস’র ক্রীড়া সম্পাদক ডান রোয়ান। কিন্তু কেউ সাড়া দেননি। ফলে অধিকাংশ অনুষ্ঠানই সম্প্রচার করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যমটি। ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা