প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ রুখতে প্রশাসনের অভিনব উদ্যোগ ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: “এখানে প্রস্রাব করা নিষেধ” এই বোর্ডে কাজ হয়নি। জরিমানার ভয়েও কেউ থামেনি। শেষমেশ এমন এক বুদ্ধি খাটাল প্রশাসন, যা দেখে এখন হাসতেও হচ্ছে, আবার ভাবতেও হচ্ছে! রাস্তার ধারে দাঁড়িয়ে কেউ যদি হঠাৎ নিজের মুখোমুখি হয়ে যায়, তাহলে কি আর স্বাভাবিকভাবে কাজটা করা যায়? ঠিক এই ব্যক্তিত্বকেই কাজে লাগিয়ে অভিনব উদ্যোগ নিল মাইসুরুর প্রশাসন।

মাইসুরু শহরের একটি ব্যস্ত এলাকায় দীর্ঘদিন ধরেই খোলা জায়গায় প্রস্রাব করার সমস্যা ছিল। বিশেষ করে শহরতলির বাসস্ট্যান্ডের পাশের একটি দেওয়াল কার্যত জনশৌচালয়ে পরিণত হয়েছিল। বহুবার সতর্কবার্তা দেওয়া হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। এরপরই মহীশূর সিটি কর্পোরেশন এক অভিনব সমাধানের পথে হাঁটে। দেওয়ালজুড়ে বসিয়ে দেওয়া হয়েছে চকচকে স্টিলের আয়না। ফলে কেউ সেখানে দাঁড়ালেই নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পাবেন। প্রশাসনের ধারণা, জনসমক্ষে এমন অবস্থায় নিজেকে দেখতে পেলে বেশিরভাগ মানুষই অস্বস্তিতে পড়বেন এবং ওই কাজ থেকে সরে আসবেন।

 

View this post on Instagram

 

A post shared by ಮೈಸೂರು (@in_mysuru)

আরও পড়ুন: ১৫ টাকার কলা কিনতে গিয়ে দিলেন ১৫১৫ টাকা! সততার নজির গড়লেন ফল বিক্রেতা

এই অভিনব উদ্যোগের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দেওয়ালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখাচ্ছেন কীভাবে আয়নাগুলো প্রতিরোধকের মতো কাজ করছে। তাঁর বক্তব্য, শুধু নিষেধাজ্ঞার বোর্ড লাগালে কেউ গুরুত্ব দিত না। কিন্তু নিজের মুখোমুখি হলে মানুষ স্বাভাবিকভাবেই সচেতন হয়ে পড়ছে। এই উদ্যোগকে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবেই দেখছে প্রশাসন। তাদের আশা, কড়া শাস্তির বদলে এমন মনস্তাত্ত্বিক ও সৃজনশীল পদক্ষেপ নাগরিক আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। নেটদুনিয়াতেও এই উদ্যোগের প্রশংসা হচ্ছে। অনেকে একে “জবরদস্ত আইডিয়া” বলে মন্তব্য করেছেন। আবার কেউ মজা করে লিখেছেন, “নিজেকে ওই অবস্থায় দেখতে কে-ই বা চাইবে!” যদিও কিছু মানুষের প্রশ্ন, এই আয়নাগুলো কতদিন অক্ষত থাকবে, সেটাও এখন দেখার।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?