সংসার চালাতে বাড়ি-বাড়ি সংবাদপত্র বিলি করেছেন,২৬/১১-র হিরো মহারাষ্ট্র পুলিশের নয়া প্রধানকে চেনেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হতদরিদ্র পরিবারে জন্ম। ছোট থেকেই দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে বিদ্ধ হয়েছেন। চোখের সামনেই  সংসারের জোয়াল টানতে মা’কে লোকের বাড়ি-বাড়ি পরিচারিকার কাজ করতে দেখেছেন। জন্মধাত্রীর পাশে দাঁড়াতে এক সময়ে নিজেও বাড়ি-বাড়ি সংবাদপত্রও বিলি করেছেন। দারিদ্র্যকে হারিয়ে এক সময়ে ইউপিএসসি পরীক্ষায় সসম্মানে উতরে পরেছিলেন খাকি উর্দি। মহারাষ্ট্রের নয়া পুলিশ প্রধান সদানন্দ দাতের জীবন সংগ্রামের গল্প রূপালী পর্দার সিনেমাকেও হার মানাবে।

১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার সদানন্দ দাতে অপরাধীদের কাছে সাক্ষা‍ৎ মৃত্যুদূত। সহকর্মী পুলিশ আধিকারিকদের কাছে সমীহ জাগানো নাম। দুরন্ত সাহসী হিসাবেও পরিচিত। ২০০৮ সালের ২৬ নভেম্বর যখন আজমল কসভরা মুম্বইয়ে হামলা চালিয়েছিলেন তখন মুম্বই পুলিশের অতিরিক্ত কমিশনার (সেন্ট্রাল) পদে ছিলেন। জঙ্গি হামলার খবর পেয়ে এক মুহুর্ত আর ঠান্ডি ঘরে বসে থাকেননি। নিজের এক্তিয়ার টপকে ছয় কনস্টেবলকে নিয়ে কামা ও আলবেস হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। সিএসটি স্টেশনে তাণ্ডব চালানোর পরে ওই হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেছিল কসভ ও তাঁর সঙ্গীরা। দুই জঙ্গির হাতে পণবন্দি মহিলা ও শিশুদের উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়েছিলেন দাতে। মুহুর্মুহু গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছিলেন। কসভের ছোড়া গ্রেনেড মাত্র তিন ফুট দূরে পড়েছিল। গ্রেনেড বিস্ফোরণে সতীর্থ সাব ইন্সপেক্টর প্রকাশ মোরেকে চোখের সামনেই আত্মবলিদান দিতে দেখেছিলেন। নিজেও বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন। যদিও লড়াই ছাড়েননি। আলবেস হাসপাতালে জঙ্গিদের সঙ্গে টানা ৪০ মিনিট ধরে গুলিযুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। অসংখ্য মহিলা ও শিশুর জীবন বাঁচিয়েছিলেন। ফলে সাধারণ মানুষের কাছে ‘বাস্তবের হিরোর’ মর্যাদা পেয়েছিলেন দাতে।

দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন দুঁদে পুলিশ আধিকারিক। সিবিআইতে কাজ করেছেন। জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রধান হিসাবে ২৬/১১ হামলার মূলচক্রী পাকিস্তানি বংশোদ্ভুত তাহাউর রানার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেছিলেন। মুম্বইয়ের সন্ত্রাস বিরোধী স্কোয়াডের প্রধানের পাশাপাশি মৌরা-ভায়ান্ডার-ভাসাই ও ভিরারের প্রথম পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব সামলেছিলেন। সাহসিকতার জন্য রাষ্ট্রপতির পদকও পেয়েছিলেন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের