চাল-ডালের মতোই অনলাইনে বাড়ি ডেলিভারি! এক ক্লিকেই পৌঁছে যাবেন আপনার স্বপ্নের ঘরে

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে জামাকাপড়, মুদিখানার সামগ্রী, টিভি, রেফ্রিজারেটর অর্ডার করি কমবেশি আমরা সকলেই। অপেক্ষা করি কবে সেল শুরু হবে। কিন্তু এতদিন কি ভাবতে পেরেছিলেন একদিন আপনি আপনার পছন্দের বাড়ি অনলাইনে অর্ডার করতে পারবেন? গল্পের মতো শোনালেও ব্যাপারটা কিন্তু খাঁটি সত্য। বিশ্বজুড়ে অনেক কোম্পানি পোর্টেবল এবং মডিউলার বাড়ি তৈরি করছে, যেগুলি আপনি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করতে পারেন এবং অনলাইনে অর্ডার করতে পারেন। 

এই বাড়িগুলি তৈরি হয়ে যাবে দু এক দিনের মধ্যে। প্রয়োজনে যে কোনও জায়গায় যে কোনও সময় স্থানান্তরিত করা যাবে। পোর্টেবল হাউজ এবং ডিটাচেবল বিলাসবহুল ভিলার মতো দেখতে অনলাইনে বাড়ি ডেলিভারির ধারণাটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই বাড়িগুলি একটি কারখানায় তৈরি করা হয় এবং তারপর গ্রাহকের পছন্দের স্থানে নিয়ে গিয়ে অ্য়াসেম্বেল করা হয়।
এই ধরণের আবাসনগুলি সেইসব দেশে জনপ্রিয় যেখানে মানুষের অস্থায়ী আবাসনের প্রয়োজন হয় অথবা প্রত্যন্ত কোনও অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার গ্রামীণ এবং মনোরম অঞ্চলে, লোকেরা প্রায়শই এই বাড়িগুলিকে সপ্তাহান্তে বা ছুটির দিন হিসাবে ব্যবহার করে। ব্লিস মবিল এবং নেস্ট্রনের মতো কোম্পানিগুলি প্রি-ফ্যাব্রিকেটেড বাড়ি এবং ডিটাচেবল ভিলা তৈরি করে। এই বাড়িগুলি কেবল টেকসই নয়, স্মার্ট হোম প্রযুক্তি, বিলাসবহুল বাথরুম এবং রান্নাঘরের মতো আধুনিক সুযোগ-সুবিধাও সম্পন্নও।
এই বাড়িগুলি নরওয়ে এবং সুইডেনে খুবই জনপ্রিয় কারণ এখানকার মানুষ প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করে। আপনি চাইলেই এগুলি সরিয়ে ফেলতে পারবেন। ফলে পরিবেশগত ক্ষতি রোধ করা সম্ভব। ইউরোপীয় কোম্পানিগুলি কাঠ এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে বাড়িগুলি তৈরি করে, যা এগুলিকে আরও বেশি পরিবেশ বান্ধব করে তোলে। 

চিন এবং জাপানে এই ধরনের বাড়িগুলি দুর্যোগের পর সাময়িক বাসস্থান হিসাবে ব্যবহৃত হয়।  ভূমিকম্প বা বন্যার পরে মানুষের তাৎক্ষণিক আশ্রয়ের প্রয়োজন হয়। তখন এই পোর্টেবল বাড়িগুলি ব্যবহার করা হয়। তাছাড়া শহরাঞ্চলে যারা থাকেন, তাঁরা বাড়ি ভাড়া নেওয়ার পরিবর্তে এই সব বাড়ি গুলিতে থাকেন। এতে অনেকে মিলে থাকা যায়, ফলে টাকাও বাঁচে।  

ভারতে পোর্টেবল এবং মডুলার বাড়ির ধারণাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি এই ধরণের বাড়ি তৈরি করছে। ফলে কেবল শহরাঞ্চলেই নয়, প্রত্যন্ত স্থানেও আবাসন সমস্যার সমাধান হচ্ছে। ভারতে বেশ কয়েকটি কোম্পানি এই ধারণাটি গ্রহণ করছে, যার মাধ্যমে গ্রাহকরা তাদের স্বপ্নের বাড়ি অনলাইনে বা সরাসরি অর্ডার করতে পারবেন। এই বাড়িগুলি ঐতিহ্যবাহী নির্মাণ থেকে একেবারে আলাদা হয়। যেখানে একটি বাড়ি তৈরি করতে কয়েক মাস, বছরও সময় লেগে যায়। এখানে, বাড়ির যন্ত্রাংশ একটি কারখানায় তৈরি করা হয়। তারপর গ্রাহকের কাছে অ্যাসেম্বেলের জন্য পাঠানো হয়। 
টাটা স্টিল নেস্ট-ইন নামে একটি প্রি-ফ্যাব্রিকেটেড বাড়ি তৈরির জন্য একটি বড় প্রকল্প চালু করেছে। তারা বিভিন্ন ধরণের মডিউলার বাড়ি তৈরি করছে যেগুলি যে কোনও জায়গায় সহজেই ইনস্টল করা যায়। কম সময় এবং কম খরচে এই বাড়িগুলি তৈরি করা সম্ভব। এই বাড়িগুলি ইস্পাত দিয়ে তৈরি হয়। ইস্পাত বাড়িগুলিকে শক্তিশালী এবং টেকসই করে তোলে। ভারতের বেশ কয়েকটি কোম্পানি এখন এই ধরণের বাড়ি তৈরি করছে।

আপনি কোম্পানির ওয়েবসাইটে অনলাইনে গিয়ে আপনার পছন্দের মডেলটি বেছে নিতে পারেন। সেখানে আপনি বিভিন্ন ধরণের ডিজাইন, আকারের অনেক অপশন পাবেন। পছন্দ অনুযায়ী ঘর, রান্নাঘর এবং বাথরুম বেছে নিতে পারবেন। তাই আজই বেছে নিন আপনার বাড়িটি আর অনলাইনে গিয়ে কিনে ফেলুন। পূরণ হোক স্বপ্ন। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২