১৪ না ১৫ এপ্রিল, কবে পয়লা বৈশাখ? বাংলা নববর্ষের ঐতিহাসিক গুরুত্ব কী?

বাঙালির অন্যতম প্রধান উৎসব পয়লা বৈশাখ। অর্থাৎ এদিন থেকেই শুরু হচ্ছে বাঙালির নববর্ষ। বাঙালির আবেগও বটে এই উৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির অন্যতম প্রধান উৎসব পয়লা বৈশাখ। অর্থাৎ এদিন থেকেই শুরু হচ্ছে বাঙালির নববর্ষ। বাঙালির আবেগও বটে এই উৎসব। তবে ২০২৬ সালে কবে পড়ছে পয়লা বৈশাখ, কবে থেকে শুরু হচ্ছে বৈশাখ মাস? ১৪ না ১৫ এপ্রিল? প্রতি বছর এই নিয়েই দ্বন্দ্ব থাকে বাঙালির মনে। জ্যোতির্বিজ্ঞান এবং বিভিন্ন পঞ্জিকার গণনা অনুযায়ী, ২০২৬ সালে ১৫ এপ্রিল তথা বুধবার গোটা ভারতে (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা) পয়লা বৈশাখ উদযাপিত হবে। শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ।

তবে বাংলাদেশের সংশোধিত ক্যালেন্ডার অনুযায়ী, সেখানে প্রথা মেনে ১৪ এপ্রিল নববর্ষ পালন করা হবে। কারণ ওইদিন সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। তাই ‘মেষ সংক্রান্তি’র ওপর ভিত্তি করেই প্রতি বছর এই দিনটি নির্ধারিত হয় ওই দেশে।তবে পয়লা বৈশাখের কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বাংলা ক্যালেন্ডারের এই যাত্রাপথটি অত্যন্ত প্রাচীন এবং বৈচিত্র্যময়। কেননা এই দিনেই মোঘল সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার্থে ফসলি সন হিসেবে ক্যালেন্ডারের সংস্কার করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত এটি বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এদিনে বাঙালিরা উৎসবে মাতেন। দোকানে দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। কারণ পয়লা বৈশাখ মানেই ব্যবসায়ী মহলে এক ব্যস্ততার চিত্র।

বছরের প্রথম দিনে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ব্যবসায়ীরাই নতুন বছরের হিসাবের খাতা খোলেন, যাকে ‘হালখাতা’ বলা হয়। পাশাপাশি এদিন সকালে দোকানদাররা লক্ষ্মী-গণেশ পূজা করেন। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করেন। ক্রেতাদের মিষ্টিমুখ করান এবং ক্যালেন্ডার উপহার দেন। এই রীতি যুগের পর যুগ ধরে চলে যাচ্ছে। এছাড়া পয়লা বৈশাখ মানেই নতুন জামাকাপড় এবং জিভে জল আনা সব বাঙালি পদ রান্না করা, সঙ্গে মিষ্টি তো মাস্ট। এই দিনটিতেও পাড়ায় পাড়ায় প্রভাত ফেরি, মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বাঙালির খাবারের পাতে ইলিশ থেকে কচি পাঠার ঝোল, নানা ধরনের ভূরিভোজের আয়োজন করা হয়।

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?