Post Office-র এই স্কিম ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মাসিক ১,০০০ টাকা জমিয়ে হোন লাখপতি

কাজের পাশাপাশি ভবিষ্যতের জন্যে সঞ্চয় করে রাখাও সমান গুরুত্বপূর্ণ। যাতে বয়স বাড়লে বা অবসর সময়ে অন্য কারও কাছে হাত পাততে না হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের পাশাপাশি ভবিষ্যতের জন্যে সঞ্চয় করে রাখাও সমান গুরুত্বপূর্ণ। যাতে বয়স বাড়লে বা অবসর সময়ে অন্য কারও কাছে হাত পাততে না হয়। নিজের জমানো অর্থেই বাকি জীবন অতিবাহিত হয়। তবে এক্ষেত্রে সকলেই চান কম পয়সায় সুরক্ষিত বিনিয়োগ। অর্থাৎ এমন একটি স্কিম হোক, যেখানে বিনিয়োগকৃত টাকা নিরাপদ থাকবে, আবার ভালো সুদের সঙ্গে নিশ্চিত রিটার্নও পাওয়া যাবে।

এক্ষেত্রে পোস্ট অফিসের সেভিংস প্রকল্পগুলি দুর্দান্ত বিকল্প হতে পারে। হ্যাঁ, পোস্ট অফিসে এমন একটি স্কিম আছে যাতে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেই মিলবে ১২৩,৫০৮ টাকা। অর্থাৎ কোনও ঝুঁকি ছাড়াই সরাসরি ২৩,৫০৮ টাকা লাভ করতে পারবেন। তবে রাখতে হবে একটু বিশ্বাস এবং ধৈর্য। চলুন স্কিমটি নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া যাক…

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমটি ঠিক ব্যাঙ্ক এফডির মতোই সুবিধা দেবে গ্রাহকদের। নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা করলে মেয়াদপূর্তিতে পুরো টাকা ফেরত পাওয়া যাবে, সঙ্গে নির্দিষ্ট সুদও পাওয়া যাবে। এই স্কিমের আওতায় ১ বছরের জন্য সুদের হার থাকবে ৬.৯%, ২ বছরের জন্য ৭.০%, ৩ বছরের জন্য ৭.১% এবং ৫ বছরের জন্য ৭.৫%। তবে ৩ বছরের জন্য এই স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩ বছর পর মোট ১,২৩,৫০৮ টাকা ফেরত পাবেন। অর্থাৎ ২৩,৫০৮ টাকারও বেশি সুদ পাবেন গ্রাহকরা। আর এটিতে বিনিয়োগ করাও অত্যন্ত নিরাপদ এবং সুরক্ষিত। তবে পোস্ট অফিস টিডি স্কিমের উল্লেখযোগ্য দিক হল, এখানে মাত্র ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ করা যায়। এই স্কিমের অধীনে একটি সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২