এই মুহূর্তে

সাত বছরের প্রেমিকা আবিবার সঙ্গে প্রিয়াঙ্কা-তনয় রেহানের বাগ্‌দান সম্পন্ন, প্রকাশ্যে ছবি

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! গত ২৯ ডিসেম্বর রাজস্থানের রণথম্ভোরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সাত বছরের প্রেমিকা আবিবা বেগের সঙ্গে বাগদান সারলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি এবং রবার্ট বঢরার একমাত্র ছেলে রেহান বঢরা। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে শুভকাজ সম্পন্ন করেছেন তাঁরা। বাগদানের কথা নিজেই জানিয়েছেন রেহান। এবং ইনস্টাগ্রামে দুটি ছবি জুড়ে দিয়েছেন।

যেখানে তাঁরা তাঁদের ছোটবেলার একটি ছবিও জুড়ে দিয়েছেন। তাঁদের শেয়ার করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে, রেহান এবং আবিবা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে একসঙ্গে দাঁড়িয়ে আছেন। রেহান একটি গাঢ় শেরওয়ানি পরেছিলেন, আবিবা একটি অলংকৃত শাড়ি বেছে নিয়েছিলেন। সূত্রমতে, ২৫ বছর বয়সী রেহান গত সপ্তাহে উভয় পরিবারের উপস্থিতিতে আবিবাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি রাজিও হয়ে যান। তাঁরা প্রায় সাত বছর ধরে সম্পর্কে ছিলেন। অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই তাঁদের বিয়ে হওয়ার কথা রয়েছে।

আবিবা বেগ দিল্লিতে থাকেন। তার বাবা ইমরান বেগ একজন ব্যবসায়ী, আর তার মা নন্দিতা বেগ একজন ইন্টেরিয়র ডিজাইনার। নন্দিতার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কা গান্ধির। এবং কংগ্রেস সদর দফতর ইন্দিরা ভবনের ইন্টেরিয়র ডিজাইনও করেছেন নন্দিতা। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে উচ্চশিক্ষা শেষ করার আগে আবিবা দিল্লির মডার্ণ স্কুলে পড়াশোনা করেছেন। তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, ফটোগ্রাফার এবং প্রযোজকও। আবিবা ও রেহানের ছবিতে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন রবার্ট বঢরা। তিনি বলেছেন, ‘আমার ছেলে তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। আমার প্রার্থনা তাঁর সঙ্গে আছে। আমি তাঁদের দুজনকেই সুখ, অটুট বন্ধন, দৃঢ় ভালোবাসা ও বিশ্বাসে ভরা জীবনের জন্য আন্তরিকভাবে আশীর্বাদ করছি।’ ২৫ বছর বয়সী রেহান বঢরা একজন ইনস্টলেশন এবং ভিজ্যুয়াল শিল্পী। রেহান প্রকৃতির ফটোগ্রাফার। শিল্প এবং ফটোগ্রাফির প্রতি তার আগ্রহ রয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুটিংয়ে কেন বই নিয়ে যান? নিজেই রহস্য ফাঁস করলেন মোশারফ করিম

ঘোড়া কেনাবেচার ভয়! দলের কাউন্সিলরদের পাঁচতারা হোটেলে নজরবন্দি বানালেন শিন্ডে

‘রেশন কার্ড থাকলেই মাসে মিলবে ২,০০০ টাকা, বিনে ভাড়ায় চড়া যাবে বাসে’, নির্বাচনী প্রতিশ্রুতি জয়ার দলের

‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

গ্রাহকদের জোর ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক, বিনা পয়সায় আর মিলবে না এই পরিষেবা

মৃত্যুপুরী ইরান থেকে দিল্লি ফিরে ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ভারতীয়রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ