ডিগ্রি কোর্সের জন্য বড় খবর, নয়া নিয়ম আনল UGC

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: লক্ষ লক্ষ শিক্ষার্থীকে স্বস্তি দিয়ে একসঙ্গে দুটি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বাধা সরিয়ে নিল UGC। নিয়ম সংশোধনের পর UGC জানিয়েছে একই শিক্ষাবর্ষে প্রাপ্ত উভয় ডিগ্রিই বৈধ হবে, সে রেগুলারেই হোক বা ডিসটেন্স।

২০২৫ সালে ইউজিসি তার নির্দেশিকা সংশোধন করে ঘোষণা করে যে একই শিক্ষাবর্ষে নেওয়া দুটি ডিগ্রি এখন সম্পূর্ণ বৈধ। এর আগে একই সঙ্গে রেগুলার এবং ডিস্টেন্স ডিগ্রি নেওয়ার বৈধতা নিয়ে বিভ্রান্তি ছিল। অনেক ক্ষেত্রে এটি স্বীকৃত ছিল না। এই সিদ্ধান্ত বিশেষ করে সেই সব শিক্ষার্থীদের জন্য উপকারী হবে যারা একই সঙ্গে দুটি অ্যাকাডেমিক কোর্স করতে চান।

নতুন নিয়ম অনুসারে, শিক্ষার্থীরা রেগুলারেই উভয় ডিগ্রি অর্জন করতে পারবেন যদি না দুটি মাধ্যমের ক্লাসের সময়গুলি মিলে যায়। একটি ডিগ্রি রেগুলারে এবং অন্যটি ডিস্টেন্সে বা অনলাইন মোডে করা যাবে। এছাড়া চাইলে দুটি ডিগ্রিই রেগুলার বা ডিস্টেন্সে করা যাবে। যদিও এই নিয়ম ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে প্রযোজ্য হলেও পিএইচডি বা এমফিলের ক্ষেত্রে নয়।

২০১২ সালের ইউজিসি (UGC) একটি কমিটি গঠন করেছিল। সেখানে বলা হয়েছিল যে নিয়মিত ডিগ্রির সঙ্গে ডিস্টেন্সে কেবল একটি অতিরিক্ত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা যেতে পারে। একইসঙ্গে দুটি রেগুলার ডিগ্রি অর্জনের অনুমতি ছিল না।

২০২০ সালে ইউজিসি (UGC) প্রথমবারের জন্য রেগুলার ডিগ্রির সঙ্গে ডিস্ট্যান্স বা ওনলাইন মোডে ডিগ্রি দেওয়ার অনুমতি দেয়। তবে রেগুলারে দুটি ডিগ্রির অনুমতি ছিল না। ২০২২ সালে শিক্ষার্থীদের একই সঙ্গে দুটি রেগুলার ডিগ্রি অর্জনের অনুমতি দেওয়া হয়, যদি না ক্লাসের সময় একে অপরের সঙ্গে মিলে যায়। তারপরেও এটা স্পষ্ট ছিল না যে দুটি ডিগ্রি একসঙ্গে নেওয়া বৈধ হবে কিনা। অবশেষে ২০২৫ সালে সবটা স্পষ্ট করল ইউজিসি (UGC)।

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ২০, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ