পাবনায় ছোট শিশুকে গণধর্ষণের পর খুন করে অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দিল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেড়াতে গিয়ে দিদির শ্বশুরের পাশবিক ধর্ষণের শিকার হয়ে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল মাগুরার আট বছরের ছোট্ট শিশু আছিয়াকে। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলাদেশ। গণধর্ষণের মুক্তাঞ্চলে পরিণত হওয়া মোল্লা ইউনূসের বাংলাদেশে এবার ধর্ষকদের পাশবিক নির্যাতনের শিকার হল আরও এক সাত বছরের শিশু। ধর্ষকরা গণধর্ষণের পর খুন করে একরত্তি শিশুর মুখ ও শরীর অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছে। নৃশংস ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলায়। যদিও ‘ধর্ষক’ বান্ধব ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওই ঘটনাকে ছোট্ট ঘটনা হিসাবেই আখ্যা দিয়েছেন।

চাটমোহর থানার মঞ্জুরুল আলম রবিবার (২০ এপ্রিল) জানিয়ছেন, গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন নিখোঁজ হয় যায় সাত বছরের শিশুটি। পরের দিন বাড়ির পাশি ভুট্টা খেত থেক কিশোরীর নিথর দেহ উদ্ধার করা হয়। শিশুটির মুখ ঝলসানো ছিল। কিশোরীর মা এ বিষয়ে থানায় এক অভিযোগ দায়ের করেএন। সই অভিযোগর প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। তদন্তের ভিত্তিতে প্রথমে এক কিশোরকে আটক করা হয়। তাকে জেরার পরে আরও তিন কিশোর ও এক তরুণকে আটক করা হয়। জেরায় ধৃতরা জানায়, ঘটনার দিন বাংলা নববর্ষ ছিল। আনন্দ করতে গাঁজা সেবন ও আনন্দ–ফুর্তি করার প্রস্তুতি নেয়। এর মধ্যেই নির্যাতিতা শিশুটি গ্রামের একটি আমবাগানে আম কুড়াতে যায়। সেই সময়ে কিশোরদের চোখে পড়ে। একরত্তি শিশুটিকে জোর করে তুলে নিয়ে পাশের একটি কলাবাগানে যায়। সেখানে চারজন তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির অবস্থার অবনতি হলে কলাবাগান থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভুট্টাখেতে আনা হয়। সেখানে ওই তরুণ ধর্ষণ শেষে মেয়েটিকে গলা টিপে হত্যা ও মুখে অ্যাসিড  ছিটিয়ে দেয়। এর পর সবাই পালিয়ে যায়।

চাটমোহর থানার ওসি জানিয়ছেন, ‘গণধর্ষণ কর খুনের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে এদিন দুপুরে আদালতে পেশ করা হয়। পাঁচজনের মধ্যে চারজন নাবালক থাকায় তাদের যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আর তরুণকে জেল হেফাজতে পাঠিয়েছেন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল