আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোটা আন্দোলনে অশান্তির জের, পর্যটক শূন্য ‘চায়ের রাজধানী’ শ্রীমঙ্গল 

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল: কোটা আন্দোলন ঘিরে গত কয়েকদিন ধরেই অশান্ত দেশ। আর তার প্রভাব পড়েছে পর্যটন শিল্পেও। কার্ফু জারি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে দেশে ‘চায়ের রাজধানী’ হিসাবে পরিচিত শ্রীমঙ্গল। হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁগুলি কার্যত খাঁ-খাঁ করছে। আর পর্যটকদের অভাবে মাথায় হাত দিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

দেশের পর্যটন শিল্পের ক্ষেত্রে অগ্রগণ্য মৌলভীবাজার জেলা। শ্রীমঙ্গলের পাশাপাশি মাধবকুন্ড জলপ্রপাত, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম ঝরনা, হাইল হাওর-বাইক্কা বিল এবং বিভিন্ন উপজেলার চা বাগানগুলি দেখতে প্রতি বছরই ভিড় জমান দেশি-বিদেশি পর্যটকরা। বিশেষ করে বর্ষাকালে পর্যটকদের ভিড়ে গমগম করত পর্যটন কেন্দ্রগুলি। কিন্তু কোটা আন্দোলন শুরু হওয়ার পরেই বদলাতে শুরু করেছে চিত্রটি। যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় শ্রীমঙ্গল-সহ পর্যটন কেন্দ্রগুলি এড়িয়ে চলেছেন দেশি-বিদেশি পর্যটকরা। আচমকা কার্ফু জারি হওয়ায় অনেকেই আটকে পড়েছিলেন। গত বৃহস্পতিবার থেকে কার্ফু শিথিল হওয়ায় শ্রীমঙ্গল ছেড়ে নিজেদের বাড়িতে কোনও ক্রমে ফিরেছেন তাঁরা।

শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম রিসর্টের কর্ণধার সেলিম আহমেদ খানিকটা নিরাশ কণ্ঠে জানান, সম্প্রতি দেশ জুড়ে যে অশান্তি চলছে তার প্রেক্ষিতে অনেক পর্যটক বুকিং বাতিল করে দিয়েছেন। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। ইকোট্যুর গাইড শ্যামল দেববর্মার কথায়, ‘প্রতি বছর এই সময়ে শ্রীমঙ্গলে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় থাকতো। হোটেল-মোটেলে কোনও সিট ফাঁকা থাকত না। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতি কারণে এসব স্পটে এখন পর্যটকদের দেখা মিলছে না।’ একই কথা শোনা গিয়েছে চামুং রেস্তোরাঁর কর্ণধার তাপস দাসের গলাতেও। খানিকটা হতাশ কণ্ঠে তিনি বলেছেন, ‘আমাদের ব্যবসাটাই পর্যটককেন্দ্রিক। কার্ফু জারির পর থেকেই আমাদের রেস্তোরাঁ বন্ধ রাখতে হয়েছে। প্রতিদিন রেস্তোরাঁ বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, জলের বিল-সহ আনুষঙ্গিক খরচ বহন করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ