আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোগীদের সুস্থ করে তুলতে ‘রোবটের মতো’ কাজ করেছে লেবাননের এই চিকিৎসক

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : রোগীকে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে লেবাননের এক কর্তব্যরত চিকিৎসককে। ওই চিকিৎসকের নাম ইলিয়াস জারদেহ। তিনি দেশটির একজন আইনপ্রণেতাও (এমপি)। তিনি মূলত আহত নারী ও শিশুদের চিকিৎসা করেছেন। এবার চিকিৎসা সংক্রান্ত নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এই চিকিৎসক।

ইলিয়াসের কথায়, আহত অন্য ব্যক্তিদের বেশির ভাগই হল তরুণ। তরুন প্রজন্মের একটি বড় অংশ ছিল গুরুতর আহত। অনেকে তাঁদের দুই চোখের দৃষ্টিশক্তিই হারিয়েছেন। তাঁদের সামাল দিতে রাতের ঘুম বাদ দিতে হয়েছে ইলিয়াসকে। ইলিয়াসের যাঁদের চিকিৎসা দিয়েছেন, তাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

এই নিয়ে লেবাননের হাসপাতালের একজন শল্যচিকিৎসক (সার্জন) জানিয়েছেন, ডানে-বাঁয়ে তাকানোর সময় ছিল না। চারিদিকে শুধু কাটাছেঁড়া আর চিৎকার। তা সামাল দিতে তাঁকে শুধু ‘রোবটের’ মতো কাজ করে যেতে হয়েছে।

সদ্যই লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণ ও পরে ওয়াকিটকিসহ অন্যান্য ডিভাইস বিস্ফোরণে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। যাঁদের অনেকের ক্ষতই গভীর। এমন অবস্থায় হাসপাতালে কেমন ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়েছে তা উঠে এসেছে চিকিৎসকদের কথায়।

ইলিয়াস জারদেহ কাজ করেন চোখ ও কানের একটি বিশেষায়িত হাসপাতালে। সেখানে পাঠানো আহত ব্যক্তিদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, রোগীদের সামাল দেওয়া ছিল সত্যি কঠিন। এর কঠিন প্রভাব পড়েছে হাসপাতালের পুরো চিকিৎসক দলের ওপর।

আহত ব্যক্তিদের চিকিৎসা করাতে গিয়ে ইলিয়াসের আরও জানান, ‘তাঁদের নিজেকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করতে হয়েছে। যেন তাঁরা রোবটের মতো কাজ করে গেছেন। ভেতরে–ভেতরে তাঁরা গভীরভাবে আহত হয়েছেন। তাঁরা দেখছেন, তাঁদের পুরো জাতি আহত। পরিবারকে কোন সময় দিতে পারে নি তাঁরা। দিন রাত এক করে আপ্রাণ লড়াই করে গিয়েছে তাঁরা। যেভাবেই হোক আহতদের সুস্থ করতেই হবে।’

Published by:

Share Link:

More Releted News:

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ