সোনা দিয়ে তৈরি দীপাবলির স্পেশাল মিষ্টির দাম ১.১১ লক্ষ টাকা, কোথায় পাওয়া যাচ্ছে?

কেননা এই মিষ্টির দাম প্রতি কেজি ১,১১,১০০ টাকা। কি স্বপ্নেও ভাবতে পেরেছেন, কোনও মিষ্টির দাম লাখ ছাড়াতে পারে?

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি তথা আলোর উৎসব চলেই এল! দেশজুড়ে এই উৎসবটি দিওয়ালি নামে খ্যাত হলেও বাঙালিদের কাছে কালী পুজো। ইতিমধ্যেই শহর এবং শহরতলি জুড়ে এই উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে। কালী পুজো মানেই শুধুমাত্র মাতৃ আরাধনা নয়, রঙবেরঙের বাজি-পটকা ফাটানো থেকে শুরু করে ভ্রাতৃ দ্বিতীয়া পালন। রাখিবন্ধনের পর ভাই-বোনদের কাছে এটি একটি পবিত্র উৎসব। তবে যেকোনও শুভ উৎসব মানেই মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় ট্রেন্ডিং। নিজের হোক বা পাড়া প্রতিবেশী, আত্মীয়দের মিষ্টি মুখ করার জন্যে দোকানে দোকানে মিষ্টি কেনার ধুম ওঠে।

বিশেষ করে, দীপাবলিতে মিষ্টির দোকানগুলিতে ঐতিহ্য এবং ট্রেন্ডের এমন ছোঁয়া যুক্ত হয় যে, মিষ্টির সংজ্ঞাই বদলে দেয়। যেমন এই দীপাবলিতে জয়পুরের ‘স্বর্ণ প্রসাদম’ মিষ্টিটি লাইমলাইটে আছে। কেননা এই মিষ্টির দাম প্রতি কেজি ১,১১,১০০ টাকা। কি স্বপ্নেও ভাবতে পেরেছেন, কোনও মিষ্টির দাম লাখ ছাড়াতে পারে? হ্যাঁ, এ বারের দীপাবলিতে মিষ্টির দোকান গুলির প্রধান আকর্ষণ ‘স্বর্ণ প্রসাদম’। যা মিষ্টির দোকানের কর্মচারী ও মালিক উভয়ের মুখেই হাসি ফুটিয়েছে।

জানা গিয়েছে, অঞ্জলি জৈন এই মিষ্টিটি আবিষ্কার করেছেন। তাদের দোকানেই পাওয়া যাচ্ছে এই রাজকীয় মিষ্টিটি। আর এই মিষ্টির প্রধান উপাদান হল, চিলগোজা। যা সোনার ছাই, জাফরান এবং জৈন মন্দিরের বিশেষ কারুকার্য দিয়ে তৈরি। এই বিলাসবহুল মিষ্টিটির দাম প্রতি পিস ৩,০০০ টাকা। এটি এখন ১, ৪ এবং 6 পিস প্যাকিংয়ে পাওয়া যাচ্ছে। এবং এই মিষ্টিটি গহনার বাক্সের স্টাইলে প্যাকেট করা হয়। যাতে এটি স্মরণীয় উপহার হিসেবে গণ্য হয়। তবে অঞ্জলি জৈনর দোকানে গ্রাহকদের জন্যে আরও উচ্চমানের মিষ্টি রয়েছে। এরমধ্যে স্বর্ণভষ্ম রয়েছে, যার দাম প্রতি পিস ১৯৫০ টাকা। প্রতি কেজি ৮৫,০০০ টাকা। চণ্ডী ভষ্ম, যার প্রতি পিসের দাম ১১৫০ টাকা। প্রতি কেজির দাম, ৫৮০০০ টাকা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা