🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

ভিডিও কলের কনফারেন্সে কানাডার দম্পতির বিবাহবিচ্ছেদ হল মহারাষ্ট্রের থানেতে

নিজস্ব প্রতিনিধি: আজকাল প্রযুক্তি মানবজন্মকে কয়েক যুগ এগিয়ে দিয়েছে। তার উপযুক্ত উদাহরণ আজকের এই প্রতিবেদন। সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মহারাষ্ট্রের থানের একটি আদালতে ডিভোর্স হয়েছে কানাডায় অবস্থানরত এক দম্পতির। সুতরাং বোঝাই যাচ্ছে প্রযুক্তি দিনের পর দিন কতটা উন্নত হচ্ছে। এ ক্ষেত্রে ভারতে এসে আদালতে হাজির হয়ে আর বিচ্ছেদ নিতে হল না দম্পতিকে। ভার্চুয়ালি তাঁদের বিচ্ছেদ হয়ে গেল এবং তা বৈধও হল। মহারাষ্ট্রের থানের একটি আদালতে এই বিচার প্রক্রিয়া চলেছে। এই ঘটনা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পারিবারিক বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করল। এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পারস্পরিক সম্মতিতে ওই কানাডিয়ান দম্পতির বিচ্ছেদ হল। বিবাহ গন্ডি থেকে তাঁরা মুক্তি পেলেন। আসলে দীর্ঘদিন ধরেই কানাডায় রয়েছেন ওই দম্পতি। কিন্তু ভারতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁদের সমস্যার হচ্ছিল। অবশেষে বাধ্য হয়েই ভিডিও কনফারেন্সিংয়ের সিদ্ধান্ত নিতে হয় আদালতকে।

জানা গিয়েছে, গতকাল সোমবার মহারাষ্ট্রের একটি জেলা আদালতের বিচারক আর.এস. ভাকারের আদেশে কানাডিয়ান ওই দম্পতি স্বেচ্ছায় বিবাহ বিচ্ছেদের আবেদন দাখিল করেন। কিছু ঝামেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ফলে দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অবশেষে আদালত তাঁদের ডিভোর্সের ডিক্রি জারি করে, এবং সাত মাসেরও বেশি সময় ধরে চলা তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলার সমাপ্তি হয়। আসলে মামলার আবেদনকারীরা হলেন ৩১ বছর বয়সী একজন চাকরিজীবী এবং তাঁর ২৪ বছর বয়সী স্ত্রী। তারা বর্তমানে কানাডার অন্টারিও প্রদেশে থাকেন। কিন্তু তাঁরা আলাদা আলাদা জায়গায় থাকেন। এক ছাদের তলায় থাকেনা না। তাঁদের বিয়ে হয়েছিল ২০২২ সালে ৯ মার্চে। তাঁরা কানাডায় থাকলেও মহারাষ্ট্রের থানে জেলার মীরা রোড এলাকার বাসিন্দা। তাই ভারতেই তাঁদের ডিভোর্সের মামলার আবেদন করেছিলেন।

জানা যায়, কিছু পারিবারিক পার্থক্যের কারণে, ১০ ডিসেম্বর, ২০২৩ থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেছিলেন। এরপর ২০২৫ সালের ১৮ জুন, এই দম্পতি বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। যেহেতু এই দম্পতি ভারতের বাইরে থাকেন, তাই তাঁদের দায়ের করা পুরো আইনি প্রক্রিয়াটি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে শুরু করা হয়েছিল। আদালত তাঁদের বাধ্যতামূলক ছয় মাস একসঙ্গে থাকার নির্দেশ দিলেও উভয়ই তাঁদের সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে সোমবার, দম্পতি ভিডিও কনফারেন্সিং য়ের মাধ্যমে আদালতে হাজির হন। আর বিচারকের কাছে স্পষ্ট করে দেন যে, তাঁরা আর একসঙ্গে থাকতে চান না। আদালত হলফনামা এবং ভার্চুয়াল বিবৃতির ভিত্তিতে প্রমাণ পর্যালোচনা করে। তদুপরি, তাঁদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয় আদালত। পাশাপাশি তাঁদের ভরণপোষণ-দম্পতির ভবিষ্যৎ সম্পর্কিত সমস্ত সমস্যাও সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌জন্ম থেকে শেষকৃত্য সবেতেই কর’‌, সংসদে বাজেট নিয়ে কেন্দ্রকে তুলোধনা অভিষেকের

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা, সই করেননি রাহুল

গোয়ালিয়রে মন্দিরের পুজোর অনুষ্ঠানে ভক্তদের ধাক্কাধাক্কি, পদপিষ্ট হয়ে মৃত্যু ১ পুণ্যার্থীর, আহত বহু

সরকার চায় না সংসদ চলুক, বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে তোপ অভিষেকের

‘‌প্রাক্তন সেনাপ্রধান মিথ্যা বলছেন না’‌, নারাভানের বই নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ