‘‌প্রাক্তন সেনাপ্রধান মিথ্যা বলছেন না’‌, নারাভানের বই নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একবার কথা বলতে দেওয়া হয়নি সংসদে। রে রে করে উঠেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার আরও সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহল গান্ধী। জেনারেল নারাভানের বই নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ। এই নিয়ে এখন জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া (পিআরএইচআই) একটি বিবৃতি দিয়েছে যে, প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের স্মৃতিকথা ‘‌ফোর স্টারস অফ ডেসটিনি’‌র একচেটিয়া প্রকাশনা স্বত্ব তাদের হাতে রয়েছে। বইটি এখনও প্রকাশিত হয়নি। যদিও বইটির অনুমোদিত কপি প্রচারিত হওয়ার অভিযোগে বিতর্ক চলছে।

এদিকে দিল্লি পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। ডিজিটাল এবং অন্যান্য ফর্ম্যাটে পাণ্ডুলিপির অবৈধ প্রচারের অভিযোগে তদন্ত শুরু করার পর প্রকাশকের বিবৃতি এল। অপ্রকাশিত বইটির সম্ভাব্য ফাঁস বা লঙ্ঘনের বিস্তারিত তদন্তের জন্য মামলাটি বিশেষ সেলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সূত্রের খবর। আর রাহুল গান্ধী এই বিষয়ে আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌হয় নারাভানে সাহেবকে বিশ্বাস করো, নয়তো পেঙ্গুইনকে বিশ্বাস করো। আমি শুধু জেনারেল নারাভানেকেই বিশ্বাস করবো।’‌ জেনারেল নারাভানের একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট সংবাদমাধ্যমের সামনে নিয়ে এসে রাহুল গান্ধী বলেন, ‘‌এটি তাঁর টুইট। মনোজ নারাভানে বলেছিলেন যে বন্ধুরা, আমার বইটি এখন পাওয়া যাচ্ছে। শুধু লিঙ্কটি অনুসরণ করুন।’‌

অন্যদিকে সোমবার জারি করা এক বিবৃতিতে পিআরএইচআই জানিয়েছে, সাম্প্রতিক জনসাধারণের আলোচনা এবং মিডিয়া রিপোর্ট প্রকাশের পর তারা তাদের অবস্থান রেকর্ডে রাখতে চায়। তারা বলেছে যে, তারাই স্মৃতিকথার একমাত্র স্বত্বাধিকারী এবং জোর দিয়ে বলেছে, এর কোনও অনুমোদিত সংস্করণ জনসাধারণের জন্য প্রকাশ করা হয়নি। রাহুল গান্ধী বলেছেন যে, ‘‌আমার মনে হয় না নারাভানে বা পেঙ্গুইন মিথ্যা বলছেন। পেঙ্গুইন বলছে যে বইটি প্রকাশিত হয়নি। বইটি আমাজনে পাওয়া যাচ্ছে। জেনারেল নারাভানে ২০২৩ সালে টুইট করেছিলেন যে বইটি পাওয়া যাচ্ছে। আমি পেঙ্গুইনের চেয়ে নারাভানেকে বেশি বিশ্বাস করব কারণ তিনি ছিলেন সেনাপ্রধান।’‌ সুতরাং চাপে পড়েছে কেন্দ্র।

এছাড়া প্রকাশক কী বলছে?‌ তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের লেখা ফোর স্টারস অফ ডেসটিনি বইটির একমাত্র প্রকাশনা স্বত্ব আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে, বইটি এখনও প্রকাশ করা হয়নি।’‌ আর লোকসভার বিরোধী দলনেতার কথায়, ‘‌বইটিতে নারাভানে একটি বিবৃতি লিখেছেন, যা ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর পক্ষে নয়। পেঙ্গুইন সত্য বলছে নাকি জেনারেল নারাভানে মিথ্যা বলছে, তা আপনারই সিদ্ধান্ত। আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা এই কারণেই হয়েছে। এটা ঘটেছে, বুঝুন। নারাভানে এবং এপস্টাইন সকলেরই আলোচনা চলছে। এটা গুরুত্বপূর্ণ।’‌

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?